রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নকলায় অপরাধ দমনে পুলিশের সঙ্গে স্থানীয়দের মতবিনিময় মিরসরাইয়ে ১৪ নং হাইতকান্দিতে নুরুল আমিন এমপি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত লৌহজংয়ের পদ্মায় মা ইলিশ রক্ষা অভিযান ৯ জেলে আটক ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ইতিহাসবিদ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন শান্তিগঞ্জের তৈয়বুর রহমান ইউনিয়ন পরিষদ নির্বাচন আসলে দেখি চেয়ারম্যান প্রার্থী হওয়াটা এখন একটা পুতুল খেলার মতো হয়ে গেছে চেয়ারম্যান প্রার্থী হবেন ? এগুলো জনসম্মুখে প্রকাশ করার মানসিকতা থাকলে আসেন, নয় তো দুরে থাকুন:—— সাভার মডেল থানাধীন পোড়াবাড়ি, বেদেপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। কালিয়াকৈরে কাজলি সিএনজি স্টেশনে অবৈধভাবে গ্যাস বিক্রির অভিযোগ, তদন্তের দাবি আজ বিজয়ার দশমী: হোসেনপুরে শ্রী শ্রী কুলেশ্বরী বাড়ির দেবালয়ের ভক্তরা,অশ্রুসিক্ত বিদায় জানাবেন মাকে। কালিয়াকৈরে তুরাগ নদীতে প্রতিমা বিসর্জন, হাজারো দর্শনার্থীর ভিড়

মধুটিলা ইকোপার্কে মানুষ ও হাতির দ্বন্দ্ব নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

মধুটিলা ইকোপার্কে মানুষ ও হাতির দ্বন্দ্ব নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ জহিরুল ইসলাম
জেলা প্রতিনিধি, শেরপুর

মানুষ ও হাতির মধ্যে দ্বন্দ্ব নিরসন, বন্যহাতির নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বন্যপ্রাণী সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শেরপুরের মধুটিলা ইকোপার্কে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এলিফ্যান্ট রেসপন্স টিম (ইআরটি), গণমাধ্যমকর্মী ও হাতি সংরক্ষণে নিয়োজিত স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-২ (নকলা ও নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরী এমপি। সভায় সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন।
সভায় মানুষ ও হাতির সহাবস্থান নিশ্চিত করা, হাতির আবাসস্থল ও চলাচলের পথ সংরক্ষণ, হাতির আক্রমণ ও ক্ষয়ক্ষতি কমানো এবং স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
বক্তারা মানুষ ও হাতির দ্বন্দ্ব নিরসনে এলিফ্যান্ট রেসপন্স টিমের কার্যক্রম আরও গতিশীল করা, গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা জোরদার এবং হাতি সংরক্ষণে স্বেচ্ছাসেবীদের সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব দেন।
বক্তারা বলেন, পরিকল্পিত উদ্যোগ, পারস্পরিক সহযোগিতা ও জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে মানুষ ও হাতির মধ্যে সহাবস্থান নিশ্চিত করা সম্ভব। এ ক্ষেত্রে প্রকৃতি ও মানুষের নিরাপত্তা—উভয় বিষয়কে সমান গুরুত্ব দিয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews