ঠাকুরগাঁওয়ে কৃষক জমিতে কীটনাশক প্রয়োগের পর সেই বিষ নিজে খেয়ে আত্মহত্যা।
মোঃ ইসরাফিল আজাদ
ঠাকুরগাঁও প্রতিনিধি।
ঠাকুরগাঁও সদর উপজেলার ১নং গড়েয়া ইউনিয়নের কিসমত তেওয়ারি গাঁও গ্রামের, ডাঙ্গাপাড়া নামক স্থানের শফিকুল (৬১ )নামক এক কৃষক বিষ খেয়ে আত্মহত্যা করেছে।
৯ অক্টোবর (শুক্রবার) সন্ধ্যায় এই ঘটনা ঘটে,
স্থানীয়ভাবে জানা যায়, দুপুরে তার নিজ বর্গাকৃত ধান ক্ষেতে কীটনাশক স্প্রে করে বাড়িত আসে, হাতমুখ ধুয়ে তার নিজ শোবার ঘরে যায় । কিছুক্ষণ পরে তার মা এবং স্ত্রী ঘর থেকে গর গর শব্দ শুনতে পায়, সাথে সাথে ঘরে গিয়ে দেখে মুখে লালা বের হতে থাকে এবং বিষের গন্ধ আসে , বাড়ির সকলকে ডাকাডাকি করার পর মুমূর্ষ অবস্থায় ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করালে চিকিৎসকগণ তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর রেফারড করা হয়। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকগণ তাকে মৃত ঘোষণা করে। পরে ঠাকুরগাঁও থানা পুলিশকে অবগত করা হলে এসআই বজলুর রহমান ঘটনাস্থলে এসে পরিদর্শন ও জিজ্ঞাসাবাদ করেন , পরিবার সূত্রে জানা যায় ,তার মাথার একটু সমস্যা ছিল, এর আগেও নাকি এইরকম করতে চেয়েছিল,
তার মৃত্যুতে গ্রামে শোকের ছায়া নেমে আসে।