রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নকলায় অপরাধ দমনে পুলিশের সঙ্গে স্থানীয়দের মতবিনিময় মিরসরাইয়ে ১৪ নং হাইতকান্দিতে নুরুল আমিন এমপি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত লৌহজংয়ের পদ্মায় মা ইলিশ রক্ষা অভিযান ৯ জেলে আটক ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ইতিহাসবিদ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন শান্তিগঞ্জের তৈয়বুর রহমান ইউনিয়ন পরিষদ নির্বাচন আসলে দেখি চেয়ারম্যান প্রার্থী হওয়াটা এখন একটা পুতুল খেলার মতো হয়ে গেছে চেয়ারম্যান প্রার্থী হবেন ? এগুলো জনসম্মুখে প্রকাশ করার মানসিকতা থাকলে আসেন, নয় তো দুরে থাকুন:—— সাভার মডেল থানাধীন পোড়াবাড়ি, বেদেপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। কালিয়াকৈরে কাজলি সিএনজি স্টেশনে অবৈধভাবে গ্যাস বিক্রির অভিযোগ, তদন্তের দাবি আজ বিজয়ার দশমী: হোসেনপুরে শ্রী শ্রী কুলেশ্বরী বাড়ির দেবালয়ের ভক্তরা,অশ্রুসিক্ত বিদায় জানাবেন মাকে। কালিয়াকৈরে তুরাগ নদীতে প্রতিমা বিসর্জন, হাজারো দর্শনার্থীর ভিড়

ইলিশ আমাদের জাতীয় সম্পদ, কোনোভাবেই নষ্ট হতে দেওয়া যাবে না: মাদারীপুরে প্রতিমন্ত্রী

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

ইলিশ আমাদের জাতীয় সম্পদ, কোনোভাবেই নষ্ট হতে দেওয়া যাবে না: মাদারীপুরে প্রতিমন্ত্রী

উজ্জ্বল মন্ডল, মাদারীপুর।

মা ইলিশ রক্ষায় সারা দেশে ৮ অক্টোবর ২০২৬ থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে যা বহাল থাকবে ২৯ অক্টোবর পর্যন্ত। নিষেধাজ্ঞার সময়ে জেলেদের সুবিধার্থে সরকারের পক্ষ থেকে ভিজিএফ (VGF) চাল সহায়তা হিসেবে মাথাপিছু ২৫ কেজি চাল প্রদান করা হয়ে থাকে।

বৃহস্পতিবার (০৮ অক্টোবর) দুপুরে মাদারীপুরের শিবচর উপজেলার চরজানাজাত ইলিয়াস আহম্মেদ চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে ১৫১ জেলে পরিবারের মাঝে ২৫ কেজি করে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মর্জিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ উদ্দীন আহম্মেদ হানজালা, মৎস্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ডঃ মোঃ খালেদ কনক, মাদারীপুর পুলিশ সুপার ফজলে এলাহী, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচএম ইবনে মিজান, বিএনপি নেত্রী নাদিরা আক্তার, শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান, সদস্য সচিব সোহেল রানাসহ সংশ্লিষ্টরা।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পৃথিবীর ইলিশ উৎপাদনকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশ একাই প্রায় ৭০ শতাংশ ইলিশ উৎপাদন করে। ইলিশের নিরাপদ প্রজনন ও বংশবৃদ্ধির লক্ষ্যে ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরায় নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে। একটি ছোট মা ইলিশ প্রায় দেড় লাখ এবং দুই কেজি ওজনের বড় ইলিশ প্রায় ২০ লাখ ডিম ছাড়তে পারে। তাই মা ইলিশ রক্ষা করা গেলে ভবিষ্যতে ইলিশের উৎপাদন আরও বাড়বে।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আগামী ২২ দিন নদীতে জাল না ফেলতে জেলেদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে নিষেধাজ্ঞা কার্যকরে স্থানীয় প্রশাসন, মৎস্য অধিদপ্তর ও রাজনৈতিক আরও সক্রিয় ভূমিকা রাখার অনুরোধ করেন।

উল্লেখ্য, ইলিশের প্রজনন মৌসুমে সরকারি নিয়ম অমান্য করলে রয়েছে কারাদণ্ড, জরিমানা এবং মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করে দন্ড দেয়ার বিধান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews