রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নকলায় অপরাধ দমনে পুলিশের সঙ্গে স্থানীয়দের মতবিনিময় মিরসরাইয়ে ১৪ নং হাইতকান্দিতে নুরুল আমিন এমপি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত লৌহজংয়ের পদ্মায় মা ইলিশ রক্ষা অভিযান ৯ জেলে আটক ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ইতিহাসবিদ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন শান্তিগঞ্জের তৈয়বুর রহমান ইউনিয়ন পরিষদ নির্বাচন আসলে দেখি চেয়ারম্যান প্রার্থী হওয়াটা এখন একটা পুতুল খেলার মতো হয়ে গেছে চেয়ারম্যান প্রার্থী হবেন ? এগুলো জনসম্মুখে প্রকাশ করার মানসিকতা থাকলে আসেন, নয় তো দুরে থাকুন:—— সাভার মডেল থানাধীন পোড়াবাড়ি, বেদেপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। কালিয়াকৈরে কাজলি সিএনজি স্টেশনে অবৈধভাবে গ্যাস বিক্রির অভিযোগ, তদন্তের দাবি আজ বিজয়ার দশমী: হোসেনপুরে শ্রী শ্রী কুলেশ্বরী বাড়ির দেবালয়ের ভক্তরা,অশ্রুসিক্ত বিদায় জানাবেন মাকে। কালিয়াকৈরে তুরাগ নদীতে প্রতিমা বিসর্জন, হাজারো দর্শনার্থীর ভিড়

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে চন্দ্রগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে চন্দ্রগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

:জসিম উদ্দিন :
উপজেলা প্রতিনিধি
জেলা লক্ষীপুর

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুন্দর, আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলা প্রশাসনের আইনশৃঙ্খলা কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিলুফা ইয়াসমিন নিপা সভাপতিত্ব পরিষদের হল রুমে এ সভার আয়োজন করা হয়।

শারদীয় দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা রক্ষা এবং ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে পূজা উদযাপনের লক্ষ্যে সভায় বিস্তারিত আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করা হয়।
সভায় প্রতিটি পূজা মণ্ডপে সার্বিক নিরাপত্তা ও নজরদারি জোরদারে সিসি ক্যামেরা সচল রাখা এবং বিশৃঙ্খলা রোধে নিজস্ব শৃঙ্খলা রক্ষা কমিটি গঠনের তাগিদ দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ ও প্রশাসনের প্রতিনিধিরা পূজায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদানের পাশাপাশি উৎসবমুখর পরিবেশ তৈরিতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

সভায় চন্দ্রগঞ্জ থানার ওসি (তদন্ত) রেজাউল করিম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উত্তর জয়পুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ইউসুফ হারুন ভূঁইয়া, লক্ষ্মীপুর জেলা কমিউনিটি পুলিশের সদস্য ও বশিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মাহফুজুর রহমান, চন্দ্রগঞ্জ প্রেস ক্লাবের প্রতিনিধি জুনায়েদ আহম্মেদ আলোচনায় অংশনেয়।

এছাড়াও সভায় উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের সচিব, স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিচালনা কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews