
হাবিবুর শেখ, খুলনা।
খুলনা জেলা,দাকোপ উপজেলা মোজামনগর খেয়াঘাট মেইন সড়ক চরম বেহাল কারণেপ্রতিদিন হাজার হাজার মানুষ চরম ঝুঁকি ভোগান্তি নিয়ে চলাচল করছেন। দীর্ঘদিন ধরে খেয়াঘাটে মেইন সড়ক কোন সংস্কার না হওয়ায় জনসাধারণে যাতায়াত মারাত্মক ব্যাহত হচ্ছে।
জোয়ারের সময় এই রাস্তা দিয়ে চলাচল করা জনসাধারণের জন্য এর প্রকার অগ্নিপরীক্ষা পরিণত হয়।
স্থানীয় তদন্ত সূত্রে জানা যায়,প্রতিদিন এই ঘাট দিয়ে বিভিন্ন পেশার মানুষ পারাপার হয়ে থাকেন এবং সাইকেল মোটরসাইকেল নিয়ে চলাচল করা বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এলাকাবাসীর দাবি মোজামনগর খেয়া ঘাটের মেইন সড়কটি দ্রুত সংস্কার করা হোক। টেকসই ও নিরাপদ যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর হস্তক্ষেপ কামনা করছে সাধারণ জনগণ।