রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নকলায় অপরাধ দমনে পুলিশের সঙ্গে স্থানীয়দের মতবিনিময় মিরসরাইয়ে ১৪ নং হাইতকান্দিতে নুরুল আমিন এমপি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত লৌহজংয়ের পদ্মায় মা ইলিশ রক্ষা অভিযান ৯ জেলে আটক ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ইতিহাসবিদ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন শান্তিগঞ্জের তৈয়বুর রহমান ইউনিয়ন পরিষদ নির্বাচন আসলে দেখি চেয়ারম্যান প্রার্থী হওয়াটা এখন একটা পুতুল খেলার মতো হয়ে গেছে চেয়ারম্যান প্রার্থী হবেন ? এগুলো জনসম্মুখে প্রকাশ করার মানসিকতা থাকলে আসেন, নয় তো দুরে থাকুন:—— সাভার মডেল থানাধীন পোড়াবাড়ি, বেদেপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। কালিয়াকৈরে কাজলি সিএনজি স্টেশনে অবৈধভাবে গ্যাস বিক্রির অভিযোগ, তদন্তের দাবি আজ বিজয়ার দশমী: হোসেনপুরে শ্রী শ্রী কুলেশ্বরী বাড়ির দেবালয়ের ভক্তরা,অশ্রুসিক্ত বিদায় জানাবেন মাকে। কালিয়াকৈরে তুরাগ নদীতে প্রতিমা বিসর্জন, হাজারো দর্শনার্থীর ভিড়

মিরসরাই উপজেলা প্রেস ক্লাবের ৫ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সাধারণ সম্পাদক পদে ভোট ২৪ অক্টোবর, প্রতীক পেলেন দুই প্রার্থী

  • প্রকাশিত: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

মিরসরাই প্রতিনিধি:
মিরসরাই উপজেলা প্রেস ক্লাবের আসন্ন দ্বিবার্ষিক সম্মেলন ও নির্বাচনকে ঘিরে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে পাঁচটি পদে প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল ৪টায় মিরসরাই উপজেলা প্রেস ক্লাবে আয়োজিত এক ব্রিফিংয়ে এ ঘোষণা দেন নির্বাচন কমিশনার মিরসরাই কলেজের অধ্যক্ষ প্রফেসর রেজাউল করিম।এ সময় উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা প্রেস ক্লাবের আহ্বায়ক সাংবাদিক মাহবুব পলাশ, আহ্বায়ক কমিটির সদস্য রনজিত ধরসহ ক্লাবের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।নির্বাচন কমিশনার অধ্যক্ষ প্রফেসর রেজাউল করিম জানান, প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট পদগুলোতে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় পাঁচজনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন,১. রাজীব মজুমদার – সভাপতি২. অজয় কুমার দাশ- যুগ্ম সাধারণ সম্পাদক৩. কামরুল ইসলাম- সাংগঠনিক সম্পাদক৪. জাবেদ হোসাইন -অর্থ সম্পাদক ৫. এমদাদুল হক ভূঞা -প্রচার সম্পাদক অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করায় আগামী ২৪ অক্টোবর ২০২৬ সকাল ১০টা থেকে মিরসরাই উপজেলা প্রেস ক্লাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী হলেন,নাছির উদ্দিন- কলম প্রতীক ইমাম হোসেন -নোট প্যাড প্রতীক নির্বাচনের দিন প্রধান নির্বাচন কমিশনার হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শহিদ উল্লাহ দায়িত্ব পালন করবেন। এ সময় নির্বাচন কমিশনের অন্যান্য সদস্যরাও উপস্থিত থাকবেন।এদিকে নির্বাচন প্রক্রিয়া শেষে আগামী ৮ নভেম্বর ২০২৬ বিকেল ৩টায় মিরসরাই উপজেলা পরিষদ মিলনায়তনে নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জানিয়েছেন মিরসরাই থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য নুরুল আমিন।নির্বাচনকে ঘিরে প্রেস ক্লাবের সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সাধারণ সম্পাদক পদে ভোটের মধ্য দিয়ে মিরসরাই উপজেলা প্রেস ক্লাবের নতুন নেতৃত্বের আনুষ্ঠানিক নির্বাচন সম্পন্ন হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews