রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
নকলায় অপরাধ দমনে পুলিশের সঙ্গে স্থানীয়দের মতবিনিময় মিরসরাইয়ে ১৪ নং হাইতকান্দিতে নুরুল আমিন এমপি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত লৌহজংয়ের পদ্মায় মা ইলিশ রক্ষা অভিযান ৯ জেলে আটক ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ইতিহাসবিদ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন শান্তিগঞ্জের তৈয়বুর রহমান ইউনিয়ন পরিষদ নির্বাচন আসলে দেখি চেয়ারম্যান প্রার্থী হওয়াটা এখন একটা পুতুল খেলার মতো হয়ে গেছে চেয়ারম্যান প্রার্থী হবেন ? এগুলো জনসম্মুখে প্রকাশ করার মানসিকতা থাকলে আসেন, নয় তো দুরে থাকুন:—— সাভার মডেল থানাধীন পোড়াবাড়ি, বেদেপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। কালিয়াকৈরে কাজলি সিএনজি স্টেশনে অবৈধভাবে গ্যাস বিক্রির অভিযোগ, তদন্তের দাবি আজ বিজয়ার দশমী: হোসেনপুরে শ্রী শ্রী কুলেশ্বরী বাড়ির দেবালয়ের ভক্তরা,অশ্রুসিক্ত বিদায় জানাবেন মাকে। কালিয়াকৈরে তুরাগ নদীতে প্রতিমা বিসর্জন, হাজারো দর্শনার্থীর ভিড়

মীরসরাইয়ে রোকেয়া সাত্তার স্মৃতি পাঠাগারে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বই পড়া উৎসব

  • প্রকাশিত: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

মীরসরাইয়ে রোকেয়া সাত্তার স্মৃতি পাঠাগারে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বই পড়া উৎসব

হারাধন চক্রবর্তী, স্টাফ রিপোর্টার,
মীরসরাই :-

চট্টগ্রামের মীরসরাইয়ে রোকেয়া সাত্তার স্মৃতি পাঠাগারের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বই পড়া উৎসব ও শরতের কবিতা আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আগামী ১৫, ১৬ ও ১৭ অক্টোবর (বৃহস্পতি, শুক্রবার ও শনিবার) তিন দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হবে। পাঠাগারটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে শিশু-কিশোর, তরুণ-যুবক ও প্রবীণদের জন্য পৃথক বই পড়া প্রতিযোগিতার ব্যবস্থা রাখা হয়েছে।
আয়োজকদের প্রকাশিত অনুষ্ঠানসূচি অনুযায়ী, ১৫ অক্টোবর বিকেল ৩টা থেকে শিশু-কিশোর (৫-১৮ বছর) গ্রুপের বই পড়া অনুষ্ঠিত হবে। ১৬ অক্টোবর একই সময়ে তরুণ-যুবক (১৯-৩২ বছর) গ্রুপের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ১৭ অক্টোবর বিকেল ৩টা থেকে প্রবীণদের (৩৩ বছর থেকে শেষ বয়স) বই পড়া অনুষ্ঠিত হবে।

এ ছাড়া ১৭ অক্টোবর বিকেল ৪টা থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত শরতের কবিতা আবৃত্তি এবং বিকেল ৪টা ৩০ মিনিট থেকে ৪টা ৪৫ মিনিট পর্যন্ত বাউল গান পরিবেশিত হবে। এরপর প্রধান অতিথির বক্তব্য ও বিকেল ৫টায় পুরস্কার বিতরণ করা হবে।

রোকেয়া সাত্তার স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা ও সভাপতি “দৈনিক যুগান্তর ‘ পত্রিকার মিরসরাই প্রতিনিধি, পাক্ষিক খবরিকার সম্পাদক জনাব মাহবুব পলাশ বলেন মিরসরাই উপজেলার শিল্প সাহিত্য চর্চা এবং শিশু – কিশোর থেকে বিভিন্ন বয়সের মানুষের বই পড়ার পাঠাভ্যাস গড়ে তোলার লক্ষে এ পাঠাগার প্রতিষ্ঠা করা হয়েছে।

মীরসরাই পৌরসভার পূর্ব গোভানীয়া এলাকায় অবস্থিত রোকেয়া সাত্তার স্মৃতি পাঠাগারটি বই পড়ার অভ্যাস গড়ে তোলা, নতুন প্রজন্মকে সাহিত্য ও সংস্কৃতির প্রতি আগ্রহী করা এবং পাঠাভ্যাস বিস্তারে কাজ করে যাচ্ছে।
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, পাঠাগারটি মীরসরাই কলেজ রোড দিয়ে পূর্বদিকে আমবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশের সিসি ঢালাই সড়ক ধরে জোড়াপুকুরের মাঝ দিয়ে মাতৃমন্দিরের আগে অবস্থিত। সপ্তাহের শুক্র, শনি ও মঙ্গলবার বিকেল ৩টা থেকে সূর্যাস্তের পূর্ব পর্যন্ত পাঠাগারটি খোলা থাকে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews