মাদারীপুরের কালকিনিতে সরকারি গাছ কাটার মামলায় পলাতক আসামি গ্রেপ্তার
উজ্জ্বল মন্ডল, মাদারীপুর
সরকারি রাস্তার গাছ কাটার ঘটনায় দায়ের করা মামলায় পলাতক এজাহারভুক্ত আসামি সোহেল সরদারকে (৪২) গ্রেপ্তার করেছে কালকিনি থানা পুলিশ।
রোববার (৪ অক্টোবর) সকালে উপজেলার গোপালপুর বাজার এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সোহেল সরদার গোপালপুর ৯ নম্বর ওয়ার্ডের সিরাজ সরদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপালপুর এলাকায় সরকারি রাস্তার গাছ কাটার ঘটনায় সোহেল সরদারের বিরুদ্ধে থানায় মামলা করা হয়। মামলার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসআই বিল্লাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।
কালকিনি থানার ওসি মোঃ জহিরুল আলম বলেন, গাছ কাটার মামলার এজাহারভুক্ত আসামি সোহেল সরদারকে গ্রেপ্তারের পর রোববার দুপুরে আদালতের মাধ্যমে মাদারীপুর জেলহাজতে পাঠানো হয়েছে।