লোহাগাড়া লোহার দিঘীর পাড়ে কবরস্থান পরিষ্কার-পরিচ্ছন্নতা তরুণ ও যুবক ও প্রবাসীরা।
আরমান হোসেন ফয়সাল
লোহাগাড়ার প্রতিনিধি
চট্টগ্রাম জেলা
লোহাগাড়া লোহার দিঘীর পাড়ে তরুণ ও যুবক সমাজের উদ্যোগে গতকাল শুরু হওয়া কবরস্থান পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম আজ দুপুরে সম্পন্ন হয়েছে।
তরুণ ও যুবকদের এমন মহৎ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। নিজেদের এলাকার কবরস্থান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে তারা যে উদ্যোগ নিয়েছেন, তা সমাজের জন্য একটি সুন্দর দৃষ্টান্ত।
এ ধরনের উদ্যোগ শুধু দিঘীর পাড়ে নয়, এলাকার প্রতিটি কবরস্থান ও গুরুত্বপূর্ণ স্থানে গ্রহণ করা হলে আমাদের চারপাশ আরও সুন্দর, পরিচ্ছন্ন ও বাসযোগ্য হয়ে উঠবে।
আশা করি, এলাকার অন্যান্য তরুণ ও যুবকরাও এ ধরনের সামাজিক ও মানবিক কাজে এগিয়ে আসবেন।