
মোঃ খাইরুল ইসলাম উপজেলা প্রতিনিধি শ্রীপুর
মানবিক কাজই তাঁর ধর্ম প্রাণীর প্রতি ভালোবাসা ও সেবার অঙ্গীকার মানবিকতা, প্রাণীর প্রতি ভালোবাসা এবং অসহায় প্রাণীদের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে RAPID RESPONSE BD (RRB)-এর গাজীপুর জেলা প্রাণী কল্যাণ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন গণমাধ্যমকর্মী মোঃ খাইরুল ইসলাম।নতুন দায়িত্ব পাওয়ার পর মোঃ খাইরুল ইসলাম বলেন, মানুষের পাশাপাশি অসহায় প্রাণীদের প্রতিও আমাদের দায়িত্ব রয়েছে। কথা বলতে না পারা প্রাণীদের কষ্ট বোঝা এবং তাদের পাশে দাঁড়ানোও মানবিকতার গুরুত্বপূর্ণ অংশ। তিনি দায়িত্বশীলতার সঙ্গে প্রাণী কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।তিনি আরও বলেন, “মানবিক কাজ করা আমার কাছে শুধু দায়িত্ব নয়, এটি আমার ধর্ম। অসহায় মানুষ কিংবা নির্বাক প্রাণী যে কেউ বিপদে পড়লে তার পাশে দাঁড়ানোর চেষ্টা করব।RAPID RESPONSE BD (RRB)-এর গাজীপুর জেলা প্রাণী কল্যাণ বিষয়ক সম্পাদক হিসেবে তাঁর দায়িত্বের মধ্যে প্রাণীর প্রতি সহিংসতা ও নির্যাতন প্রতিরোধে সচেতনতা সৃষ্টি, অসুস্থ ও বিপদগ্রস্ত প্রাণীর পাশে দাঁড়ানো এবং প্রাণী কল্যাণমূলক কার্যক্রমে মানুষের অংশগ্রহণ বাড়াতে ভূমিকা রাখার বিষয়গুলো গুরুত্ব পাবে।স্থানীয় পর্যায়ে মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে আরও সক্রিয়ভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করে মোঃ খাইরুল ইসলাম বলেন, “একটি অসহায় প্রাণীর জীবন বাঁচানোও একটি মানবিক অর্জন। সমাজে সহমর্মিতা ও দায়িত্ববোধের সংস্কৃতি গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে।নতুন দায়িত্বকে কেন্দ্র করে তিনি গাজীপুর জেলার বিভিন্ন এলাকায় প্রাণী কল্যাণ ও মানবিক সচেতনতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন।