বিশেষ প্রতিবেদন
ঢাকার ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়ন ভূমি অফিসে সরকারি অফিসের টেবিল-চেয়ারে বসে " মনির" নামে এক ব্যক্তির ভূমি সংক্রান্ত কার্যক্রম সম্পৃক্ত থাকার অভিযোগ উঠেছে। তার সামনে সরকারি নথিপত্র দেখা যাওয়ায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্নের জটবাধার সৃষ্টি হয়েছে।স্থানীয়দের অভিযোগ, ওই ব্যক্তি নিয়মিতভাবে ভূমি অফিসে অবস্হান করেন এবং জমির খারিজ সহ বিভিন্ন ভূমি সংক্রান্ত বিষয়ে মানুষের সঙ্গে কথা বলেন। সরকারি অফিসের ভেতরে টেবিল-চেয়ারে বসে রীতিমত এ ভাবেই কাজ করতে দেখে সাধারণ মানুষ তাকে সরকারি কর্মকর্তা বা কর্মচারী মনে করতে পারেন বলেও অভিযোগ স্থানীয়দের।তবে"মনির" নামে ওই ব্যক্তি ভূমি অফিসের সরকারি কোন পদে কর্মরত কি না,কিংবা সরকারি নথিপত্র নিয়ে অফিসের ভেতরে তার বসার অনুমতি রয়েছে কি না—এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।স্থানীয়দের মনে নানা প্রশ্ন, তিনি যদি সরকারি কর্মকর্তা কর্মচারী না হন, তাহলে সরকারি ভূমি অফিসের ভেতরে টেবিল চেয়ারে বসে সরকারি নথিপত্র সামনে রেখে ভূমি সংক্রান্ত বিষয়ে আলোচনা করার সুযোগ কি ভাবে পাচ্ছেন? একই সঙ্গে তিনি ভূমি—নামজারি/খারিজ সহ কোন কাজে মধ্যস্থতা বা দালালি করছেন কি না,সেটিও তদন্তের দাবি জানিয়েছেন সাধারণ এলাকার জনগণ।এ বিষয়ে "মনিরকে" ঘিরে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন থেকেই যায়, ভূমি সংক্রান্ত কাজে তার ভূমিকা কী? কুশুরা ইউনিয়ন ভূমি অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তার বক্তব্য জানার প্রয়োজন। সরকারি অফিসে বহিরাগত কেউ অনুমতি ছাড়া বসে ভূমি সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করলে তা প্রশাসনের নজরে আনা এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন স্হানীয় এলাকাবাসী।