
নদীর তীরে দুই বন্ধু
বিরহ কবি মোঃ খাইরুল ইসলাম
আরে আরে বন্ধু, চল—যাই দুজন নদীর ধারে,
কাঁচফুল হাতে নিয়ে দাঁড়াবো নীল জলের পাড়ে।
নদী ভরা টলমলে জল, ঢেউ খেলে আপন মনে,
মাছেরা সব সাঁতার কাটে, রূপালি সেই ক্ষণে।
মাছ আসিছে নদীর তীরে, যাবো দুজন মাছ দেখতে,
কাঁচফুলটা হাতে নিয়ে দাঁড়াবো তাদের পথের পথে।
কাঁচফুল দেখে মাছগুলো সব, পালাবে যে ভয়ে,
হাসতে হাসতে দুই বন্ধু তখন তাকাবো নদীর স্রোয়ে।
নদীর তীর ভেঙে হায়, মাছগুলো সব গেল কই?
খুঁজতে খুঁজতে দেখি শুধু—নদীর পাড়টা ফাঁকা রই।
বন্ধু বলে, “মাছ গেল কোথায়?”—হেসে বলি তাই,
কাঁচফুল দেখে ভয় পেয়েছে, তাই তো আর মাছ নাই!
নদীর পাড়ে নীরব হাওয়া, ঢেউয়ের মিষ্টি গান,
দুই বন্ধুর হাসির মাঝে জেগে ওঠে প্রাণ।
মাছ না পেলেও বন্ধুত্বটা রইল হৃদয় ভরে,
এমন সুন্দর স্মৃতি থাকুক নদীর জলের তীরে।