জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি
মোঃ উজ্জ্বল খান, স্টাফ রিপোর্টার (ঢাকা)
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠিত জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বিশাল বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। গত ২৯ সেপ্টেম্বর এই র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক ফয়েজ উল্লাহ ইকবাল।
এ সময় উপস্থিত ছিলেন ধামরাই থানা জিয়া মঞ্চের সভাপতি মোঃ আসলাম ও সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম সহ থানা ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।
র্যালিটি ঢাকা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও জাতীয় পতাকা হাতে নিয়ে শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নের শপথ নেন।
বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও দেশপ্রেমকে ধারণ করে জিয়া মঞ্চ ৩৩ বছর ধরে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। আগামীতেও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে জিয়া মঞ্চ অগ্রণী ভূমিকা পালন করবে।