রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নকলায় অপরাধ দমনে পুলিশের সঙ্গে স্থানীয়দের মতবিনিময় মিরসরাইয়ে ১৪ নং হাইতকান্দিতে নুরুল আমিন এমপি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত লৌহজংয়ের পদ্মায় মা ইলিশ রক্ষা অভিযান ৯ জেলে আটক ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ইতিহাসবিদ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন শান্তিগঞ্জের তৈয়বুর রহমান ইউনিয়ন পরিষদ নির্বাচন আসলে দেখি চেয়ারম্যান প্রার্থী হওয়াটা এখন একটা পুতুল খেলার মতো হয়ে গেছে চেয়ারম্যান প্রার্থী হবেন ? এগুলো জনসম্মুখে প্রকাশ করার মানসিকতা থাকলে আসেন, নয় তো দুরে থাকুন:—— সাভার মডেল থানাধীন পোড়াবাড়ি, বেদেপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। কালিয়াকৈরে কাজলি সিএনজি স্টেশনে অবৈধভাবে গ্যাস বিক্রির অভিযোগ, তদন্তের দাবি আজ বিজয়ার দশমী: হোসেনপুরে শ্রী শ্রী কুলেশ্বরী বাড়ির দেবালয়ের ভক্তরা,অশ্রুসিক্ত বিদায় জানাবেন মাকে। কালিয়াকৈরে তুরাগ নদীতে প্রতিমা বিসর্জন, হাজারো দর্শনার্থীর ভিড়

ধামরাইয়ে আইন— শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

  • প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

ধামরাইয়ে আইন— শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

মোহাম্মদ শফিকুল ইসলাম জেলা প্রতিনিধি ঢাকা।

ঢাকার ধামরাই উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা—২০ আসনের সংসদ সদস্য জনাব আলহাজ্ব তমিজ উদ্দিন। এছাড়া সংরক্ষিত মহিলা সংসদীয় আসনের সংসদ সদস্য সুলতানা আহমেদ উপস্থিত ছিলেন।

সভায় সভাপতিত্ব করেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল মামুন। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি), উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, আইন—শৃঙ্খলা সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভায় উপজেলার সার্বিক আইন—শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী কার্যক্রম, সড়ক নিরাপত্তা, বাজার ও জনবহুল এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়।

এ সময় বক্তারা ধামরাই উপজেলার আইন—শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, আইন— শৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি ও স্হানীয় জনগণের সমম্বিত ভূমিকার উপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি জনগণের অভিযোগ ও সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের উপরও গুরুত্ব দেওয়া হয়।

সভায় উপজেলার বিভিন্ন এলাকার বিদ্যমান সমস্যা চিহ্নিত করে আইন—শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহবান জানানো হয়।

সভায় উপস্থিত কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের কার্যক্রম ও আইন— শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে মতামত তুলে ধরেন। আলোচনার মাধ্যমে উপজেলার সার্বিক নিরাপত্তা ও জনশৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews