ঢাকার ধামরাই পৌরসভার ৯ নং ওয়ার্ডের সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন।
মোহাম্মদ শফিকুল ইসলাম জেলা প্রতিনিধি ঢাকা।
ঢাকার ধামরাই পৌরসভার বিভিন্ন সড়কের উন্নয়নে প্রথম ধাপে বরাদ্দকৃত ২০ কোটি টাকার উন্নয়নকাজের অংশ হিসেবে পৌরসভার ৯ নং ওয়ার্ডের ছয়বাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে দক্ষিণ পাড়া পর্যন্ত সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে।
সড়কটির উন্নয়নকাজ শুরু হওয়ায় দীর্ঘদিনের দুর্ভোগ থেকে এলাকাবাসীর চলাচলে স্বস্তি ফিরবে বলে আশা করছেন স্হানীয়রা। বিশেষ করে শিক্ষার্থী, পথচারী ও স্হানীয় বাসিন্দাদের নিয়মিত যাতায়াতে সড়কটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন ধামরাই পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মারুফ সিকদার সহ স্হানীয় গণমাধ্যম ব্যক্তি ও এলাকাবাসী।
এ সময় স্হানীয়রা জানান, সড়কটির উন্নয়ন দীর্ঘদিনের প্রত্যাশা ছিল। সড়কটি উন্নত হলে এলাকার মানুষের চলাচল সহজ হওয়ার পাশাপাশি স্হানীয় যোগাযোগ ব্যবস্থারও উন্নতি হবে।
এলাকাবাসীর প্রত্যাশা, বরাদ্দকৃত অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করে নির্ধারিত মান ও সময় অনুযায়ী সড়কটির কাজ সম্পন্ন করা হবে। পাশাপাশি পৌরসভার অন্যান্য প্রয়োজনীয় সড়কের উন্নয়নকাজও দ্রুত বাস্তবায়ন হবে।