রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নকলায় অপরাধ দমনে পুলিশের সঙ্গে স্থানীয়দের মতবিনিময় মিরসরাইয়ে ১৪ নং হাইতকান্দিতে নুরুল আমিন এমপি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত লৌহজংয়ের পদ্মায় মা ইলিশ রক্ষা অভিযান ৯ জেলে আটক ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ইতিহাসবিদ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন শান্তিগঞ্জের তৈয়বুর রহমান ইউনিয়ন পরিষদ নির্বাচন আসলে দেখি চেয়ারম্যান প্রার্থী হওয়াটা এখন একটা পুতুল খেলার মতো হয়ে গেছে চেয়ারম্যান প্রার্থী হবেন ? এগুলো জনসম্মুখে প্রকাশ করার মানসিকতা থাকলে আসেন, নয় তো দুরে থাকুন:—— সাভার মডেল থানাধীন পোড়াবাড়ি, বেদেপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। কালিয়াকৈরে কাজলি সিএনজি স্টেশনে অবৈধভাবে গ্যাস বিক্রির অভিযোগ, তদন্তের দাবি আজ বিজয়ার দশমী: হোসেনপুরে শ্রী শ্রী কুলেশ্বরী বাড়ির দেবালয়ের ভক্তরা,অশ্রুসিক্ত বিদায় জানাবেন মাকে। কালিয়াকৈরে তুরাগ নদীতে প্রতিমা বিসর্জন, হাজারো দর্শনার্থীর ভিড়

তিতুমীর-বরেন্দ্র এক্সপ্রেসের যাত্রাবিরতির দাবিতে মিরজাগঞ্জে রেললাইন অবরোধ

  • প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

মোঃ ইসমাইল হোসেন (নীলফামারী জেলা)

তিতুমীর ও বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি এবং মিরজাগঞ্জ রেলস্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম চালুর দাবিতে নীলফামারীর ডোমারে রেললাইন অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয় এলাকাবাসী।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টা থেকে উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের মিরজাগঞ্জ রেলস্টেশনে এ কর্মসূচি শুরু হয়। এতে জোড়াবাড়ী ও আশপাশের বিভিন্ন ইউনিয়নসহ পঞ্চগড়ের দেবীগঞ্জ থেকে আসা পাঁচ শতাধিক যাত্রী, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দা অংশ নেন।

অবরোধের কারণে চিলাহাটি থেকে খুলনাগামী ‘রকেট মেইল’ ট্রেনটি চিলাহাটি স্টেশনে এবং খুলনা থেকে আসা ‘রূপসা এক্সপ্রেস’ ট্রেনটি ডোমার স্টেশনে আটকা পড়ে। এতে শতাধিক যাত্রী চরম ভোগান্তিতে পড়েন। প্রায় আড়াই ঘণ্টা ওই রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে।
মানববন্ধনে স্থানীয় বাসিন্দা রহমত আলী ও জামাল উদ্দিনসহ অনেকে বক্তব্য দেন। বক্তারা বলেন, মিরজাগঞ্জ একটি প্রাচীন ও গুরুত্বপূর্ণ রেলস্টেশন। ডোমারের কয়েকটি ইউনিয়ন ছাড়াও পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার মানুষ এ স্টেশন ব্যবহার করেন। কিন্তু গুরুত্বপূর্ণ এ স্টেশনে তিতুমীর ও বরেন্দ্র এক্সপ্রেসের যাত্রাবিরতি নেই।
আন্দোলনকারীরা আরও বলেন, বর্তমানে যে দু-একটি ট্রেন এখানে থামে, সেগুলো ২ নম্বর লাইনে দাঁড় করানো হয়। ১ নম্বর প্ল্যাটফর্ম ব্যবহার না করায় নারী, শিশু ও বয়স্ক যাত্রীদের ঝুঁকি নিয়ে ট্রেনে উঠতে হয়।
সমাবেশ থেকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে ১ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন থামানোর ব্যবস্থা এবং তিতুমীর, রূপসা ও বরেন্দ্র এক্সপ্রেসের যাত্রাবিরতির দাবি জানানো হয়। দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।
ডোমার রেলওয়ে স্টেশন মাস্টার রুবেল ইসলাম বাবু জানান, স্থানীয়দের অবরোধ ও মানববন্ধনের কারণে সকাল থেকে প্রায় আড়াই ঘণ্টা ওই রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল।

আজকে প্রকাশিত প্রত্রিকা 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews