
আশুলিয়া থানাধীন টেংগুরি এলাকা হইতে পেশাদার মাদক গ্রেফতার।
মোহাম্মদ উজ্জ্বল খান স্টাফ রিপোর্টার (ঢাকা)
ডিবি (উত্তর), ঢাকা জেলা
তারিখ- ২৬/০৯/২০২৬ খ্রি.
বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০১ (এক) জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।
ঢাকা জেলা পুলিশের অভিভাবক জনাব শামীমা পারভীন পুলিশ সুপার, ঢাকা মহোদয়ের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) শেখ মফিজুর রহমান সংগীয় অফিসার ও ফোর্সসহ ২৫/০৯/২০২৬খ্রিঃ তারিখ ১৫:৩০ ঘটিকায় আশুলিয়া থানাধীন টেংগুরি এলাকা হইতে পেশাদার মাদক ১। মোসাঃ মিতু আক্তার (২২), স্বামী- মোঃ বেলাল হোসেন, পিতা- মামুনুর রশিদ, মাতা- সেফালী বেগম, সাং- সোনাকানিয়া জামুন্না ( জামুন্না পল্লী বিদ্যুৎ হাই স্কুল এন্ড কলেজ সংলগ্ন) , থানা- শেরপুর , জেলা-বগুড়া, এ/পি সাং- সফিপুর বাজার (মনিরের বাড়ির ভাড়াটিয়া), থানা-কালিয়াকৈর, জেলা-গাজীপুর’কে ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ, (যাহার ওজন ০৩ গ্রাম, মূল্য অনুমান ৯,০০০/- (নয় হাজার) টাকা গ্রেফতার করেন। এবং পলাতক আসামী মোঃ বেলাল হোসেন (২৮), পিতা- আবু বক্কর সিদ্দিক, মাতা-মোছাঃ রহিমা বেগম ,সাং- রাজারামপুর(মৎস পাড়া), থানা-ফুলবাড়ী, জেলা- দিনাজপুর, এ/পি সাং- সফিপুর বাজার (মনিরের বাড়ির ভাড়াটিয়া), থানা-কালিয়াকৈর, জেলা-গাজীপুর এর ফেলে যাওয়া মতে ৭০ (সত্তর) পিস ইয়াবা ট্যাবলেট, (যাহার ওজন ০৭ গ্রাম, মূল্য অনুমান ২১,০০০/-(একুশ হাজার) টাকা সর্বমোট(৩০+৭০)=১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেট, যাহার ওজন ১০ (দশ) গ্রাম, মূল্য অনুমান ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা উদ্ধার।
ধৃত আসামী ও পলাতক আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।