
ঢাকার ধামরাইয়ে প্রেমিকার বাড়ী থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মোহাম্মদ শফিকুল ইসলাম জেলা প্রতিনিধি ঢাকা।
ঢাকার ধামরাইয়ে প্রেমিকার বাড়ী থেকে প্রেমিক কাজী সাঈম নামে এক এইচ এস সি পরিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ। এ ঘটনায় মা’সহ প্রেমিকাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
আজ বুধবার দুপুরে ধামরাই উপজেলার যাদবপুর ইউনিয়নের পাচলক্ষী গ্রামের মৃত বদর উদ্দিন মধুর বাড়ী থেকে লাশটি উদ্ধার করা হয়।
জানা গেছে,ধামরাই উপজেলার যাদবপুর ইউনিয়নের গরুগ্রামের কাজী নূর মোহাম্মদ এর ছেলে আমতলা আই,বি,এম,কলেজের বানিজ্য বিভাগের ছাত্র এইস এস সি পরিক্ষার্থী কাজী সাঈম এর সাথে একই ইউনিয়নের পাঁচলক্ষী গ্রামের মৃত বদর উদ্দিন মধুর মেয়ে এস এস সি পরিক্ষার্থী নূপুর আক্তারের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এ বিষয়টি নিয়ে এলাকায় ও বেশ আলোচনা উঠেছে। প্রেমিকা ও তার মা বাড়ীর পাশেই চাই বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন। প্রেমিকার মা সালমা আক্তার জানান,তার ঘরের বারান্দার আড়ার সাথে ওড়না দিয়ে ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় কাজী সাঈমকে দেখতে পায়। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে ধামরাই থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হুদা জানান,ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছি এবং জিজ্ঞাসাবাদের জন্য মা ও মেয়েকে আটক করা হয়েছে।