
ইসলামী ব্যাংক কমরআলী বাজার এজেন্ট আউটলেটে গ্রাহক ও সুধী সমাবেশ
হারাধন চক্রবর্তী, স্টাফ রিপোর্টার,
মীরসরাই:
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র বড় দারোগার হাট এসএমই/কৃষি শাখার অধীনে পরিচালিত কমরআলী বাজার এজেন্ট আউটলেটে গ্রাহক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে কমরআলী বাজার এজেন্ট আউটলেট কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র বড় দারোগার হাট এসএমই/কৃষি শাখার সহকারী ভাইস প্রেসিডেন্ট ও অপারেশনস ম্যানেজার জনাব মো. হাসান উদ্দিন এবং সিনিয়র অফিসার জনাব মো. কলিম উদ্দিন শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র কমরআলী বাজার এজেন্ট আউটলেটের ইনচার্জ জনাব জহুরুল আলম ফারুক।
বক্তারা ইসলামী ব্যাংকের বিভিন্ন সেবা, গ্রাহকসেবা, আমানত ও বিনিয়োগ কার্যক্রমসহ ব্যাংকিং সেবার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে গ্রাহকদের ব্যাংকিং সেবা গ্রহণে সচেতনতা এবং ব্যবসায়ীদের জন্য ব্যাংকের বিভিন্ন সুবিধা সম্পর্কে অবহিত করা হয়।
সমাবেশে কমরআলী বাজারের গ্রাহক, ব্যবসায়ী ও স্থানীয় সুধীজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও গ্রাহকদের মধ্যে ব্যাংকের সেবাসমূহ নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।