রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
নকলায় অপরাধ দমনে পুলিশের সঙ্গে স্থানীয়দের মতবিনিময় মিরসরাইয়ে ১৪ নং হাইতকান্দিতে নুরুল আমিন এমপি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত লৌহজংয়ের পদ্মায় মা ইলিশ রক্ষা অভিযান ৯ জেলে আটক ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ইতিহাসবিদ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন শান্তিগঞ্জের তৈয়বুর রহমান ইউনিয়ন পরিষদ নির্বাচন আসলে দেখি চেয়ারম্যান প্রার্থী হওয়াটা এখন একটা পুতুল খেলার মতো হয়ে গেছে চেয়ারম্যান প্রার্থী হবেন ? এগুলো জনসম্মুখে প্রকাশ করার মানসিকতা থাকলে আসেন, নয় তো দুরে থাকুন:—— সাভার মডেল থানাধীন পোড়াবাড়ি, বেদেপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। কালিয়াকৈরে কাজলি সিএনজি স্টেশনে অবৈধভাবে গ্যাস বিক্রির অভিযোগ, তদন্তের দাবি আজ বিজয়ার দশমী: হোসেনপুরে শ্রী শ্রী কুলেশ্বরী বাড়ির দেবালয়ের ভক্তরা,অশ্রুসিক্ত বিদায় জানাবেন মাকে। কালিয়াকৈরে তুরাগ নদীতে প্রতিমা বিসর্জন, হাজারো দর্শনার্থীর ভিড়

ডুমুরিয়া ও শরাফপুর খেয়াঘাট বেহাল দশা চরম ভোগান্তিতে সাধারণ মানুষ।

  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

ডুমুরিয়া ও শরাফপুর খেয়াঘাট বেহাল দশা চরম ভোগান্তিতে সাধারণ মানুষ।

খুলনা জেলা, দাকোপ প্রতিনিধি
হাবিবুর শেখ

খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার শরাফপুর খেয়াঘাটে চরম বেহাল দশার কারণে প্রতিদিন হাজার হাজার মানুষ চরম ঝুঁকি ও ভোগান্তি নিয়ে নদী পারাপার হচ্ছেন।দীর্ঘদিন ধরে খেয়াঘাটটি কোনো সংস্থার না হওয়ায় এবং চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় জনসাধারণের যাতায়াত এখন মারাত্মক ব্যাহত হচ্ছে। নদীর তীর হতে ঘাট পর্যন্ত যাতায়াতের জন্য যে দীর্ঘ বাসের সাঁকো তৈরি করা হয়েছে, তা অত্যন্ত নড়বড়ে এবং ঝুঁকিপূর্ণ। জোয়ার ভাটার সময়ে এই সাঁকো দিয়ে যাতায়াত করা সাধারণ মানুষের জন্য, বিশেষ করে নারী ও শিশু এবং বৃদ্ধদের জন্য এক প্রকার অগ্নিপরীক্ষা পরিণত হয়। স্থানীয় তদন্ত সূত্রে জানা যায়, প্রতিদিন এই ঘাট দিয়ে স্কুল কলেজের শিক্ষার্থী,ব্যবসায়ী ও বিভিন্ন পেশার মানুষ পারাপার হয়ে থাকে।একটি মাত্র নৌকার উপর ভরসা করে,গাদাগাদি করে মানুষকে নদী পার হতে হচ্ছে।নড়বড়ে সাঁকোটির উপর দিয়ে মালামাল বা সাইকেল,মোটরসাইকেল নিয়ে চলাচল করা যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা হতে পারে। এলাকাবাসীর দাবি শরাফপুর ও গাওঘরা খেয়া ঘাটের এই জরাজীর্ণ দুর্বল অবকাঠা দ্রুত সংস্কার করা হোক এবং দ্রুত ব্রিজের কাজ শেষ হলে জনসাধারণকে ভোগান্তি থাকবে না। টেকসই ও নিরাপদ যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর হস্তক্ষেপ কামনা করছে ভুক্তভোগী সাধারণ মানুষ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews