রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নকলায় অপরাধ দমনে পুলিশের সঙ্গে স্থানীয়দের মতবিনিময় মিরসরাইয়ে ১৪ নং হাইতকান্দিতে নুরুল আমিন এমপি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত লৌহজংয়ের পদ্মায় মা ইলিশ রক্ষা অভিযান ৯ জেলে আটক ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ইতিহাসবিদ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন শান্তিগঞ্জের তৈয়বুর রহমান ইউনিয়ন পরিষদ নির্বাচন আসলে দেখি চেয়ারম্যান প্রার্থী হওয়াটা এখন একটা পুতুল খেলার মতো হয়ে গেছে চেয়ারম্যান প্রার্থী হবেন ? এগুলো জনসম্মুখে প্রকাশ করার মানসিকতা থাকলে আসেন, নয় তো দুরে থাকুন:—— সাভার মডেল থানাধীন পোড়াবাড়ি, বেদেপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। কালিয়াকৈরে কাজলি সিএনজি স্টেশনে অবৈধভাবে গ্যাস বিক্রির অভিযোগ, তদন্তের দাবি আজ বিজয়ার দশমী: হোসেনপুরে শ্রী শ্রী কুলেশ্বরী বাড়ির দেবালয়ের ভক্তরা,অশ্রুসিক্ত বিদায় জানাবেন মাকে। কালিয়াকৈরে তুরাগ নদীতে প্রতিমা বিসর্জন, হাজারো দর্শনার্থীর ভিড়

দুর্গাপুর পৌর নির্বাচনে মেয়র পদে জনগণের দোয়া ও সমর্থন চাইলেন- বজলুর রহমান

  • প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

দুর্গাপুর পৌর নির্বাচনে মেয়র পদে জনগণের দোয়া ও সমর্থন চাইলেন- বজলুর রহমান

শাহিন, বিশেষ প্রতিনিধি: রাজশাহী

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন কে সামনে রেখে রাজশাহীর দুর্গাপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী হিসেবে নিজের ফেসবুক পোস্টে জনগণের কাছে দোয়া ও সমর্থন কামনা করে ব্যাপক আলোচনায় এসেছেন সাবেক পৌর বিএনপির সভাপতি মো. বজলুর রহমান।

গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) নিজের ভেরিফাই ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়ে জনসাধারণের সমর্থন ও দোয়া কামনা করেন তিনি।

পোস্টে বজলুর রহমান লেখেন, আগামী দুর্গাপুর পৌরসভার নির্বাচনে আমি মেয়র পদপ্রার্থী সকলের কাছে দোয়া ও সমর্থন চাই।

এই পোস্ট করার পরপরই জনমনে গুনজনে ভেসে ওঠে বজলুর রহমানের নাম, সাধারণ মানুষ বলছেন এমন পরিচ্ছন্ন ক্লিনইমেজের প্রবীণ রাজনৈতিক ব্যক্তি যদি মেয়র নির্বাচনে আসে তাহলে পৌরবাসী ফিরে পাবে তাদের আস্থা ও ভরসার নির্ভরযোগ্য ঠিকানা।

গত শনিবার (১৯ সেপ্টেম্বর) দুর্গাপুর পৌর এলাকা ঘুরে একাধিক সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের কাছ থেকে মেয়র প্রত্যাশী বজলুর রহমান এর সম্পর্কে জানাগেছে, দীর্ঘ দিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয় ভাবে জড়িত থেকে অনেক ঘাতপ্রতিঘাত পেরিয়ে আজও পর্যন্ত দল ও দলের মানুষদের আগলে রেখে জনগণের প্রয়োজনে সবসময় পাশে রয়েছেন বজলুর রহমান। বিগত সময় থেকে তিনি এখন পর্যন্ত যেভাবে সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকে তা নিঃসন্দেহে প্রশংসনীয়। এমন সচ্ছ ও পরোপকারী মানুষই পৌরবাসীর জন্য প্রয়োজন। তিনি একজন ভালো মানুষ, তা বলার কোন অবকাশ নাই। এমন দল দরদী ও জনগণের সেবক, সৎ যোগ্য মানুষ মেয়র প্রার্থী হিসেবে অংশ নিলে সস্তি ফিরবে দুর্গাপুর পৌর নির্বাচনে।

জনমনে এমন গভীর আলোচনায় আসা সম্ভাব্য মেয়র পদপ্রার্থী ও দুর্গাপুর পৌর বিএনপির সাবেক সভাপতি বজলুর রহমানের সঙ্গে কথা হলে তিনি দৈনিক বিজনেস ফাইল কে জানান, আমি বিএনপির রাজনীতি করতে গিয়ে ছাত্র জীবন থেকেই বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে আসছি, এবং নিজের সততায় অটুট থেকেছি।
ছাত্র জীবনে আমি প্রথমে দেলুয়াবাড়ি ইউনিয়ন সাভাপতি হই, পরবর্তীতে দুর্গাপুর পৌর বিএনপির সেক্রেটারি হওয়ার সুবাদে, পৌর বিএনপির সভাপতি পদে দায়িত্ব পালনের সুযোগ পাই।

তিনি আরও বলেন, আমি সারাজীবন মিথ্যাচারী, দুর্নীতিবাজ, ও মাদককারবারিদের বিপক্ষে অবস্থান নিয়েছি। দেশ ও জনগণের ক্ষতি হয় এমন কোন কাজই আমি পছন্দ করিনা। জনগণের প্রত্যাশা পূরণই আমার মূল লক্ষ্য। দলের দুঃসময়ে বহু নির্যাতন সয়েছি তবুও দল ও দলের মানুষদের ছেড়ে যাইনি। দলীয় সকল কার্যক্রমে আমি শতভাগ অংশ নিয়েছি এবং দলীয় প্রয়োজনে সর্বদা পাশে থাকার চেষ্টা করেছি এবং করে যাচ্ছি। আগামী পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী হিসেবে আমি জনগণের কাছে দোয়া ও সমর্থন কামনা করেছি। জনগণ যদি আমাকে সুযোগ দেয় তবে জনগণের চাওয়া-পাওয়ার খেয়াল আমি করবো। পাশাপাশি দুর্গাপুর পৌরসভাকে একটি আধুনিক পৌর এলাকা হিসেবে গড়ে তুলবো।

বজলুর রহমান আরও বলেন, জনগণ যদি আমাকে যোগ্য মনে করে তাহলে আমি তাদের কাছে আশাবাদী। নির্বাচনে আরও প্রার্থী থাকবে এর মধ্যে যদি আমার চেয়েও যোগ্য ব্যক্তি থাকে তবে জনগণ তাকেই তার মূল্যবান ভোট দিয়ে বিজয়ী করবে। তাতে আমার কোন দ্বিধাবোধ থাকবে না। আমি চাই একজন ভালো মানুষ পৌরবাসীর অভিভাবক হয়ে আসুক। দেশ বাঁচুক, দল বাঁচুক, জনগণের চাওয়া-পাওয়ার মূল্যায়ন হোক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews