ঢাকার ধামরাই ৫ নং বাইশাকান্দা ইউনিয়ন পরিষদ নির্বাচন "চেয়ারম্যান" পদপ্রার্থী হিসেবে মাঠে যুবদল নেতা, দেবাশীষ চৌধুরী।
মোহাম্মদ শফিকুল ইসলাম জেলা প্রতিনিধি ঢাকা।
ঢাকার ধামরাই উপজেলার অন্তর্গত ৫ নং বাইশাকান্দা ইউনিয়ন পরিষদ নির্বাচনে "চেয়ারম্যান" পদে প্রার্থী হিসেবে গণসংযোগ ও নির্বাচনী প্রচার-প্রচারণা জোরদার করেছেন উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক "দেবাশীষ চৌধুরী "।
বাইশাকান্দা ইউনিয়নকে একটি আধুনিক ও বৈষম্যহীন সমাজ ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে তিনি এলাকার প্রবীণ ব্যক্তিত্ব,যুবক ও সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে দুরগুড়ায় পৌচ্ছিয়ে যাচ্ছেন।
স্হানীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত সংবাদ অনুযায়ী, তরুন ও উদীয়মান এই যুব নেতা বাইশাকান্দা ইউনিয়ন বিভিন্ন গ্রাম ও হাট-বাজারে নিয়মিত সামাজিক কর্মকাণ্ড ও মতবিনিময় সভা ও আলোচনা করে যাচ্ছেন। স্হানীয় জনসাধারণের সঙ্গে কুশল বিনিময় এবং ইউনিয়ন বাসীর সুখে-দুঃখে, কাঁধে কাঁধ রেখে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে তিনি আগামি নির্বাচনে " চেয়ারম্যান " পদে প্রতিদ্বন্দ্বিতা করার চুড়ান্ত প্রস্তুতি নিয়ে এগিয়ে চলছেন।
নির্বাচনী প্রচার-প্রচারণা ও গণসংযোগে "" দেবাশীষ চৌধুরী "" বলেন, বাইশাকান্দা ইউনিয়নের সাধারণ মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা, রাস্তাঘাট ও অবকাঠামোগত উন্নয়ন এবং যুবসমাজকে মাদকমুক্ত রেখে সমৃদ্ধ সমাজ গঠনে কাজ করাই আমার মূল লক্ষ্য।
ইউনিয়নের ভোটাররা জানান,এলাকার তরুণ ও প্রতিশ্রুতিশীল নেতৃত্বের কারণে মাঠে সক্রিয় "দেবাশীষ চৌধুরীকে নিয়ে সাধারণ মানুষের মাঝে বেশ আলোচনা সৃষ্টি হয়েছে। স্হানীয় নেতা-কর্মী ও সমর্থকদের সাথে নিয়ে তিনি নিয়মিত এলাকার বিভিন্ন উন্নয়ন ও নানা সামাজিক সমস্যা সমাধানের ভূমিকা রাখার চেষ্টা করছেন।