রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নকলায় অপরাধ দমনে পুলিশের সঙ্গে স্থানীয়দের মতবিনিময় মিরসরাইয়ে ১৪ নং হাইতকান্দিতে নুরুল আমিন এমপি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত লৌহজংয়ের পদ্মায় মা ইলিশ রক্ষা অভিযান ৯ জেলে আটক ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ইতিহাসবিদ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন শান্তিগঞ্জের তৈয়বুর রহমান ইউনিয়ন পরিষদ নির্বাচন আসলে দেখি চেয়ারম্যান প্রার্থী হওয়াটা এখন একটা পুতুল খেলার মতো হয়ে গেছে চেয়ারম্যান প্রার্থী হবেন ? এগুলো জনসম্মুখে প্রকাশ করার মানসিকতা থাকলে আসেন, নয় তো দুরে থাকুন:—— সাভার মডেল থানাধীন পোড়াবাড়ি, বেদেপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। কালিয়াকৈরে কাজলি সিএনজি স্টেশনে অবৈধভাবে গ্যাস বিক্রির অভিযোগ, তদন্তের দাবি আজ বিজয়ার দশমী: হোসেনপুরে শ্রী শ্রী কুলেশ্বরী বাড়ির দেবালয়ের ভক্তরা,অশ্রুসিক্ত বিদায় জানাবেন মাকে। কালিয়াকৈরে তুরাগ নদীতে প্রতিমা বিসর্জন, হাজারো দর্শনার্থীর ভিড়

কালিয়াকৈর নারী উদ্যোক্তা উন্নয়ন সংস্থার সরকারি নিবন্ধন আনুষ্ঠানিক স্বীকৃতিতে নারী উদ্যোক্তাদের নতুন সম্ভাবনার দ্বারা উন্মোচন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

কালিয়াকৈর নারী উদ্যোক্তা উন্নয়ন সংস্থার সরকারি নিবন্ধন
আনুষ্ঠানিক স্বীকৃতিতে নারী উদ্যোক্তাদের নতুন সম্ভাবনার দ্বারা উন্মোচন

মোঃ খাইরুল ইসলাম শ্রীপুর প্রতিনিধি গাজীপুর

গাজীপুরের কালিয়াকৈরে নারী উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন, স্বাবলম্বী করা এবং ব্যবসায়িক কর্মকাণ্ডে সহযোগিতার লক্ষ্যে গড়ে ওঠা “কালিয়াকৈর নারী উদ্যোক্তা উন্নয়ন সংস্থা” সরকারি নিবন্ধনের আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছে। মহিলা বিষয়ক অধিদপ্তরের গাজীপুর জেলা কার্যালয় থেকে সংস্থাটির নিবন্ধনের প্রত্যয়নপত্র প্রদান করা হয়েছে।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়, কয়েকজন নারীর উদ্যোগ ও স্বপ্ন থেকে যাত্রা শুরু করা এই সংগঠন এখন সরকারি নিবন্ধনের মাধ্যমে নতুন পরিসরে কাজ করার সুযোগ পেয়েছে। সংশ্লিষ্টদের মতে, এ নিবন্ধন নারী উদ্যোক্তাদের সংগঠিত করা এবং তাদের সম্ভাবনাকে কাজে লাগানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি ধাপ।

“কালিয়াকৈর নারী উদ্যোক্তা উন্নয়ন সংস্থা”-এর মূল লক্ষ্য হলো নারীদের দক্ষতা ও উদ্যোগকে কাজে লাগিয়ে তাদের নিজস্ব পরিচয়ে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা। এ লক্ষ্যে সেলাই, হস্তশিল্প ও ফ্যাশন ডিজাইনসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের পাশাপাশি নতুন উদ্যোক্তা তৈরিতে সহযোগিতা করার পরিকল্পনা রয়েছে।

এছাড়া নারী উদ্যোক্তাদের তৈরি পণ্যের প্রচার ও বাজারজাতকরণের সুযোগ সৃষ্টি, উদ্যোক্তাদের মধ্যে সহযোগিতা ও নেটওয়ার্ক গড়ে তোলা, দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ আয়োজন এবং স্থানীয় ঐতিহ্য ও হারিয়ে যেতে বসা পণ্যকে নতুনভাবে তুলে ধরার উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে সংস্থাটি।
সংস্থার উদ্যোক্তারা বলেন, সরকারি নিবন্ধন তাদের জন্য শেষ অর্জন নয়; বরং এটি নতুন পথচলার প্রথম ধাপ।

আগামী দিনে কালিয়াকৈরের সম্ভাবনাময় নারীদের প্রশিক্ষণ, সহযোগিতা ও কাজের সুযোগ তৈরির মাধ্যমে স্বাবলম্বী হওয়ার পথ সুগম করতে তারা কাজ করতে চান।
তারা আরও বলেন, যারা শুরু থেকে পাশে থেকেছেন, উৎসাহ ও পরামর্শ দিয়েছেন এবং এই উদ্যোগে বিশ্বাস রেখেছেন—এই স্বীকৃতি তাদের সবার সম্মিলিত অর্জন।

নতুন যাত্রায় সংস্থাটির পক্ষ থেকে কালিয়াকৈরের নারী উদ্যোক্তা ও সংশ্লিষ্টদের মতামত ও পরামর্শ আহ্বান করা হয়েছে। তাদের প্রত্যাশা, সম্মিলিত উদ্যোগের মাধ্যমে কালিয়াকৈরে নারী উদ্যোক্তাদের জন্য একটি কার্যকর ও সহযোগিতামূলক প্ল্যাটফর্ম গড়ে উঠবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews