রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নকলায় অপরাধ দমনে পুলিশের সঙ্গে স্থানীয়দের মতবিনিময় মিরসরাইয়ে ১৪ নং হাইতকান্দিতে নুরুল আমিন এমপি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত লৌহজংয়ের পদ্মায় মা ইলিশ রক্ষা অভিযান ৯ জেলে আটক ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ইতিহাসবিদ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন শান্তিগঞ্জের তৈয়বুর রহমান ইউনিয়ন পরিষদ নির্বাচন আসলে দেখি চেয়ারম্যান প্রার্থী হওয়াটা এখন একটা পুতুল খেলার মতো হয়ে গেছে চেয়ারম্যান প্রার্থী হবেন ? এগুলো জনসম্মুখে প্রকাশ করার মানসিকতা থাকলে আসেন, নয় তো দুরে থাকুন:—— সাভার মডেল থানাধীন পোড়াবাড়ি, বেদেপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। কালিয়াকৈরে কাজলি সিএনজি স্টেশনে অবৈধভাবে গ্যাস বিক্রির অভিযোগ, তদন্তের দাবি আজ বিজয়ার দশমী: হোসেনপুরে শ্রী শ্রী কুলেশ্বরী বাড়ির দেবালয়ের ভক্তরা,অশ্রুসিক্ত বিদায় জানাবেন মাকে। কালিয়াকৈরে তুরাগ নদীতে প্রতিমা বিসর্জন, হাজারো দর্শনার্থীর ভিড়

ধলাপাড়া ঘাটাইলে টাঙ্গাইল জেলা অটো টেম্পো সিএনজি শ্রমিক সমিতির নতুন শাখা উদ্বোধন ও কমিটি গঠন

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

আঃ হালিম আতিক, টাঙ্গাইল।

শ্রমিক ঐক্য জিন্দাবাদ’—এই শ্লোগানকে সামনে রেখে টাঙ্গাইল জেলা অটো টেম্পো সিএনজি অফিস শুভ উদ্বোধন শ্রমিক সমিতির (রেজি নং-টাঙ্গাইল -৩০০৮) সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে ঘাটাইল উপজেলার ধলাপাড়া সমিতির নতুন শাখা অফিসের শুভ উদ্বোধন করা হয়েছে।

১৯৬৩ সালে প্রতিষ্ঠিত এই ঐতিহ্যবাহী সংগঠনটির কার্যক্রম তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।নতুন এই শাখা অফিসের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা এবং শ্রমিকদের অধিকার রক্ষা ও তাদের কল্যাণমূলক কর্মকাণ্ড বেগবান করার লক্ষ্যে এলাকার বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে একটি উপদেষ্টা মণ্ডলী এবং অভিজ্ঞ নেতৃবৃন্দের নিয়ে একটি কার্যকরী পরিষদ গঠন করা হয়েছে।

উপদেষ্টা মণ্ডলী: সংগঠনের দিকনির্দেশনা ও সার্বিক সহায়তার জন্য মনোনীত হয়েছেন— শামসুল আলম সভাপতি ধলাপাড়া ইউনিয়ন বিএনপি,

রফিকুল ইসলাম সাধারণ সম্পাদক ধলাপাড়া ইউনিয়ন বিএনপি, মিজানুর রহমান কাজী সদস্য উপজেলা বিএনপি ।কার্যকরী পরিষদ:শ্রমিকদের ঐক্যবদ্ধ রাখা এবং সংগঠনের দৈনন্দিন দায়িত্ব পালনের জন্য গঠিত নতুন কমিটির মূল নেতৃত্বে রয়েছেন সভাপতি শহিদুল ইসলাম শুভ এবং সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির।

কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ কাদের ভূইয়া ও সজীব। এছাড়া সহ-সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন জয়নাল ভূইয়া ও আবির হোসেন। নবগঠিত এই কার্যকরী পরিষদ মোট ২১ জন সদস্যের সমন্বয়ে গঠিত হয়েছে।

সংগঠনের প্রতিক্রিয়া:নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ও উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা এক যৌথ বার্তায় বলেন, “এই শাখা অফিসের মাধ্যমে টাঙ্গাইল জেলার অটো টেম্পো সিএনজি অফিস শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং তাদের ন্যায্য অধিকার আদায়ের লড়াই আরও জোরালো হবে। শ্রমিকদের সুখে-দুঃখে পাশে থেকে সংগঠনটি আগামী দিনে আরও শক্তিশালী ভূমিকা পালন করবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews