আড়াইবাড়িয়া ইউনিয়নে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত।
তপন চন্দ্র সরকার, জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ,
কিশোরগঞ্জের হোসেনপুরে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলার ৪নং আড়াইবাড়ীয়া ইউনিয়নের ছম্মোর বাজারে এক আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ৬ টায় ইউনিয়নের ছম্মোর দোকান বাজার প্রাঙ্গণে ৪নং আড়াইবাড়ীয়া ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ-সংগঠনের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।উক্ত অনুষ্ঠানে
সভাপতিত্ব করেন ৪নং আড়াইবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব আব্দুল আউয়াল,
অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মহসীন সিরাজী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
রবিউল আলম রবিন, সাবেক সভাপতি, হোসেনপুর উপজেলা কৃষকদল ও মাশরাফি বিন মুর্তজা আনোয়ার, সাবেক যুগ্ম আহ্বায়ক, আড়াইবাড়ীয়া ইউনিয়ন বিএনপি ও চেয়ারম্যান পদপ্রার্থী, হোসেন আলী, সাধারণ সম্পাদক, উপজেলা কৃষকদল ও আড়াইবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী, নাসির হোসেন, সাংগঠনিক সম্পাদক, আড়াইবাড়ীয়া ইউনিয়ন বিএনপির ফরিদ আহমেদ, যুগ্ম আহ্বায়ক, উপজেলা ছাত্রদল, বদরুল আলম কিরণ, সভাপতি, ইউনিয়ন যুবদল, মহাব্বত হোসেন, সাধারণ সম্পাদক, ইউনিয়ন যুবদল, নোমান মিয়া, সাংগঠনিক সম্পাদক, ইউনিয়ন যুবদল
এছাড়াও বিভিন্ন ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের, আদর্শ এবং দলের গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস তুলে ধরেন। তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দলকে আরও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠান শেষে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনা এবং হোসেনপুর উপজেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম মবিনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।