সাভার মডেল থানাধীন কলমা এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।
মোঃ উজ্জ্বল খান স্টাফ রিপোর্টার (ঢাকা)
ডিবি (উত্তর), ঢাকা জেলা
তারিখ-০২/০৯/২০২৬ খ্রি.
বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০২ (দুই) জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।
ঢাকা জেলা পুলিশের অভিভাবক জনাব শামীমা পারভীন পুলিশ সুপার, ঢাকা মহোদয়ের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলাম এর নেতৃত্বে এসআই(নিঃ) মোঃ শাহাদাৎ হোসেন সংগীয় অফিসার ও ফোর্সসহ ০১/০৯/২০২৬খ্রিঃ তারিখ ১৯:১০ ঘটিকায় সাভার মডেল থানাধীন কলমা এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ১। মোঃ সাগর মিয়া (২৭), পিতা-মোঃ মান্নান মিয়া, মাতা- নাসিমা বেগম, সাং- বাসাইদ ৪ নং ওয়ার্ড, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা, ২। মোঃ বাবুল সরকার (৫৪), পিতা- মৃত শুকুর আলী, মাতা-খোদেজা খাতুন, সাং- বাসাইদ ৪ নং ওয়ার্ড, থানা-আশুলিয়া, জেলা-ঢাকাদ্বয়কে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ, (যাহার ওজন ০৫ গ্রাম, মূল্য অনুমান ১৫,০০০/- (পনের হাজার) টাকা গ্রেফতার করেন।
উল্লেখ্য যে, বর্ণিত ১ নং আসামী মোঃ সাগর মিয়া (২৭) এর বিরুদ্ধে ১ টি মাদক ও ১ টি অন্যান্য মামলাসহ মোট ২ টি মামলা, ২নং আসামীর বিরুদ্ধে ২ টি মামলা মাদক মামলা রয়েছে।
ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।