বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে খাদ্য অধিদপ্তরের কর্মচারীর বিরুদ্ধে ঘুষের অভিযোগ গাজীপুরে খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী আসাদ মিয়ার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ আশুলিয়া থানাধীন বাইপাইল চাড়ালপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।  বোমা তৈরিতে বিপত্তি, উড়ল ঘরের টিন ! অবশেষে আটক অণ্ডকোষ হারা মিজান চিকিৎসাধীন। সিরাজদিখানে ‘বোরহান-আনোয়ারা প্রবীণ নিবাস’ পরিদর্শনে ইউএনও রুম্পা ঘোষ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি পিস্তল-গুলিসহ আরসা সদস্য গ্রে প্তা র ছয় দফা দাবি আদায়ে লং মার্চ কক্সবাজার থেকে জামায়াতের নেতাকর্মীরা চট্টগ্রামের পথে সাভার মডেল থানাধীন বক্তারপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার হলদিয়ায় চেয়ারম্যান প্রার্থী লীনা পারভীনের উঠান বৈঠক উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি সত্যের পক্ষে কলমঃ- সাংবাদিকের বন্ধু সত্য, শত্রুর তালিকা দীর্ঘ

মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনির্বাণ চৌধুরী রাজিব সভাপতি, মোহন দে সাধারণ সম্পাদক নির্বাচিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন
অনির্বাণ চৌধুরী রাজিব সভাপতি, মোহন দে সাধারণ সম্পাদক নির্বাচিত

মীরসরাই প্রতিনিধি (চট্টগ্রাম):

চট্টগ্রামের মীরসরাইয়ে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে শ্রী অনির্বাণ চৌধুরী রাজিবকে সভাপতি এবং শ্রী মোহন দে-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) বিকেল ৩টায় মীরসরাই উপজেলার মিঠাছরা মহামায়া মন্দির প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক অনির্বাণ চৌধুরী রাজিবের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোহন দে’র সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন এমপি।
প্রধান অতিথির বক্তব্যে নুরুল আমিন এমপি ধর্মীয় সম্প্রীতি, সৌহার্দ্য ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সকল ধর্মের মানুষের পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সৌহার্দ্য বজায় রেখে দেশকে এগিয়ে নিতে হবে।
সম্মেলনে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম জেলার সহ-সভাপতি ও কেন্দ্রীয় সদস্য বিপুল কান্তি দত্ত, জেলা শাখার সহ-সভাপতি অলক মহাজন, সহ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ইঞ্জি. অমিতাভ দাশ, নির্বাহী সদস্য সুভাষ সরকার, ধর্মীয় প্রতিষ্ঠান সংরক্ষণ বিষয়ক সম্পাদক ও সন্দ্বীপ উপজেলা সভাপতি চন্দন মজুমদার, হাটহাজারী উপজেলার সাবেক সহ-সভাপতি নির্মল নাথ।
এছাড়া মীরসরাই উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক দীলিপ বণিক, মীরসরাই পৌরসভা পূজা কমিটির সভাপতি শংকর শর্মা, জন্মাষ্টমী পরিষদের সাবেক সভাপতি পরিমল কর্মকার, বর্তমান আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক জহরলাল নাথ অভি, সদস্য সাংবাদিক বিপুল দাশ, সজল শীল, আশিষ দাশ, গৌপি কুমার দাশ, সাংবাদিক বাবলু দে, রনি নাগ মুন্না, সুমন শর্মা, সাংবাদিক কমল পাটোয়ারী, সুমন নাথ, শিপন শর্মা, রাকেশ বিশ্বাসসহ বিভিন্ন মণ্ডপ কমিটির প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
সম্মেলনে মীরসরাই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও মণ্ডপ কমিটির নেতৃবৃন্দসহ সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সম্মেলনকে ঘিরে মন্দির প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
ছবির ক্যাপশন:
মীরসরাইয়ে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে নবনির্বাচিত সভাপতি অনির্বাণ চৌধুরী রাজিব ও সাধারণ সম্পাদক মোহন দে’কে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews