রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
নকলায় অপরাধ দমনে পুলিশের সঙ্গে স্থানীয়দের মতবিনিময় মিরসরাইয়ে ১৪ নং হাইতকান্দিতে নুরুল আমিন এমপি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত লৌহজংয়ের পদ্মায় মা ইলিশ রক্ষা অভিযান ৯ জেলে আটক ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ইতিহাসবিদ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন শান্তিগঞ্জের তৈয়বুর রহমান ইউনিয়ন পরিষদ নির্বাচন আসলে দেখি চেয়ারম্যান প্রার্থী হওয়াটা এখন একটা পুতুল খেলার মতো হয়ে গেছে চেয়ারম্যান প্রার্থী হবেন ? এগুলো জনসম্মুখে প্রকাশ করার মানসিকতা থাকলে আসেন, নয় তো দুরে থাকুন:—— সাভার মডেল থানাধীন পোড়াবাড়ি, বেদেপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। কালিয়াকৈরে কাজলি সিএনজি স্টেশনে অবৈধভাবে গ্যাস বিক্রির অভিযোগ, তদন্তের দাবি আজ বিজয়ার দশমী: হোসেনপুরে শ্রী শ্রী কুলেশ্বরী বাড়ির দেবালয়ের ভক্তরা,অশ্রুসিক্ত বিদায় জানাবেন মাকে। কালিয়াকৈরে তুরাগ নদীতে প্রতিমা বিসর্জন, হাজারো দর্শনার্থীর ভিড়

সাভার মডেল থানাধীন আক্রাইন বাজার এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।

  • প্রকাশিত: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

সাভার মডেল থানাধীন আক্রাইন বাজার এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।

মোহাম্মদ উজল খান স্টাফ রিপোর্টার (ঢাকা)

ডিবি (উত্তর), ঢাকা জেলা
তারিখ-২৯/০৮/২০২৬ খ্রি.
বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক ২১০ (দুইশত দশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০৭ (সাত) জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।
ঢাকা জেলা পুলিশের অভিভাবক জনাব শামীমা পারভীন পুলিশ সুপার, ঢাকা মহোদয়ের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলাম এর নেতৃত্বে এসআই(নিঃ) শেখ মফিজুর রহমান সংগীয় অফিসার ও ফোর্সসহ ২৮/০৮/২০২৬খ্রিঃ তারিখ ১৮:২০ ঘটিকায় সাভার মডেল থানাধীন আক্রাইন বাজার এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ১। মোঃ সিয়াম হোসেন হৃদয় (১৯), পিতা-মৃত জসীম উদ্দীন, মাতা-হালিমা আক্তার, সাং- নয়আনী গ্রাম পশ্চিম পাড়া,(বিলপাড়া), থানা-লালমোহন, জেলা-ভোলা, এ/পি সাং- আইঠোর রাস্তা আয়শার বাড়ীর ভাড়াটিয়া, থানা-সাভার মডেল, জেলা-ঢাকাকে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ, (যাহার ওজন ০৫ গ্রাম, মূল্য অনুমান ১৫,০০০/- (পনের হাজার) টাকা গ্রেফতার করেন।
অপর একটি পৃথক অভিযানে এসআই (নিঃ)শেখ মফিজুর রহমান সংগীয় অফিসার ও ফোর্সসহ ২৯/০৮/২০২৬ খ্রি. তারিখ রাত ০০:৪৫ ঘটিকায় ধামরাই থানাধীন গোপাল কৃষ্ণপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ২। মোঃ ফরহাদ হোসেন শুভ (৪২), পিতা-মোঃ আঃ কাদের, মাতা-সাজেদা খাতুন, সাং-দাইরা, (গোপাল কৃষ্ণপুর), থানা- ধামরাই, জেলা-ঢাকাকে ১১০ (একশত দশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ, (যাহার ওজন ১১ গ্রাম, মূল্য অনুমান ৩৩,০০০/- (তেত্রিশ হাজার) টাকা গ্রেফতার করেন।
অপর একটি পৃথক অভিযানে এসআই (নিঃ) মোঃ মতিউর রহমান সংগীয় অফিসার ও ফোর্সসহ ২৯/০৮/২০২৬ খ্রি. তারিখ রাত ০১:৩০ ঘটিকায় আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ৩। মোঃ নজরুল (৩৮), পিতা-মৃত রজব আলীম, মাতা-মৃত মমিরুন, সাং-সোনারগাঁও, থানা-মুক্তাগাছা, জেলা-ময়মনসিংহ, এ/পি সাং-পলাশবাড়ী প্রদীপ বাবুর বাড়ীর ভাড়াটিয়া), থানা-আশুলিয়া, জেলা-ঢাকা, ৪। শাহীন (২৩), পিতা-হান্নান, মাতা-নাসিমা বেগম, সাং-কাচারীকান্দি, থানা-কালকিনি, জেলা-মাদারীপুর, এ/পি সাং-পলাশবাড়ী (সুফিয়ার বাড়ির ভাড়াটিয়া), থানা-আশুলিয়া, জেলা-ঢাকা, ৫। ফেরদৌস (২২), পিতা-মুন্সি আব্দুর সবুর, মাতা-তাসলিমা, সাং-সৈলান, থানা-ধামরাই, জেলা-ঢাকা, এ/পি সাং- বাইপাইল, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা, ৬। আইয়ুব হোসেন রনি (২৫), পিতা-মোঃ বুলবুল আহম্মেদ, মাতা-আসমা আক্তার, সাং-সাকুয়া ইন্দ্রপুর, থানা-কলমাকান্দা, জেলা-নেত্রকোনা, এ/পি সাং-বাইপাইল, ইউনিক (ছালাম এর বাড়ির ভাড়াটিয়া), থানা-আশুলিয়া, জেলা-ঢাকা, ৭। ইসমাইল (২৬), পিতা-মৃত আলতাফ, সাং-মোসাঃ মালেকা বেগম, সাং-দক্ষিন চিলা, থানা-মংলা, জেলা-বাগেরহাট, এ/পি সাং-বটতলা(পিন্টু মিয়ার বাড়ীর ভাড়াটিয়া), থানা-আশুলিয়া, জেলা-ঢাকাদের ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ, (যাহার ওজন ০৫ গ্রাম, মূল্য অনুমান ১৫,০০০/- (পনের হাজার) টাকা গ্রেফতার করেন।
উল্লেখ্য যে, বর্ণিত ২ নং মোঃ ফরহাদ হোসেন শুভ (৪২) এর বিরুদ্ধে ১ টি মাদক মামলা, ৫ নং আসামী ফেরদৌস (২২) বিরুদ্ধে ০১ টি সিআর মামলা রয়েছে।
ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews