বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে খাদ্য অধিদপ্তরের কর্মচারীর বিরুদ্ধে ঘুষের অভিযোগ গাজীপুরে খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী আসাদ মিয়ার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ আশুলিয়া থানাধীন বাইপাইল চাড়ালপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।  বোমা তৈরিতে বিপত্তি, উড়ল ঘরের টিন ! অবশেষে আটক অণ্ডকোষ হারা মিজান চিকিৎসাধীন। সিরাজদিখানে ‘বোরহান-আনোয়ারা প্রবীণ নিবাস’ পরিদর্শনে ইউএনও রুম্পা ঘোষ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি পিস্তল-গুলিসহ আরসা সদস্য গ্রে প্তা র ছয় দফা দাবি আদায়ে লং মার্চ কক্সবাজার থেকে জামায়াতের নেতাকর্মীরা চট্টগ্রামের পথে সাভার মডেল থানাধীন বক্তারপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার হলদিয়ায় চেয়ারম্যান প্রার্থী লীনা পারভীনের উঠান বৈঠক উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি সত্যের পক্ষে কলমঃ- সাংবাদিকের বন্ধু সত্য, শত্রুর তালিকা দীর্ঘ

রামুতে র‌্যাবের অভিযান, ২০ হাজার পিস বিদেশি সিগারেটসহ যুবক আটক

  • প্রকাশিত: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

রামুতে র‌্যাবের অভিযান, ২০ হাজার পিস বিদেশি সিগারেটসহ যুবক আটক

মোহাম্মদ আরিফ
জেলা প্রতিনিধি কক্সবাজার

কক্সবাজারের রামু উপজেলায় অভিযান চালিয়ে ২০ হাজার পিস অবৈধ বিদেশি সিগারেট উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫)। এ ঘটনায় শুল্ক ফাঁকি দিয়ে বিদেশি সিগারেট মজুত ও বিক্রির অভিযোগে বেলাল উদ্দিন (২২) নামে এক যুবককে আটক করা হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পূর্ব ধেচুয়াপালং এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর আনুমানিক ২টার দিকে র‌্যাব-১৫, সিপিএসসির একটি আভিযানিক দল রামু থানাধীন খুনিয়াপালং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব ধেচুয়াপালং এলাকায় অভিযান চালায়। এ সময় সোনা মিয়ার টিনশেড দোকানের পাশে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা বিদেশি ‘মন্ড’ (Mond) সিগারেটসহ বেলাল উদ্দিনকে আটক করা হয়।

পরে আটক ব্যক্তির দেখানো স্থান থেকে দুটি সাদা পলিথিনে মোড়ানো ১০০ বক্স বিদেশি মন্ড সিগারেট উদ্ধার করা হয়। প্রতিটি বক্সে ২০ প্যাকেট করে মোট ২০ হাজার পিস সিগারেট ছিল।

আটক বেলাল উদ্দিন রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ধেচুয়াপালং এলাকার দানু মিয়া ও গুলতাজ বেগমের ছেলে।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেলাল উদ্দিন জানায়, সে দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বিদেশি সিগারেট সংগ্রহ করে আসছিল। পরে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে মজুত করা এসব সিগারেট কক্সবাজারসহ দেশের বিভিন্ন জেলা শহরে সরবরাহ ও বিক্রি করত।

অবৈধভাবে বিদেশি সিগারেট মজুত ও বিক্রির মাধ্যমে সরকারের শুল্ক ফাঁকি দেওয়ার অভিযোগে আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। জব্দ করা ২০ হাজার পিস বিদেশি সিগারেটসহ তাকে সংশ্লিষ্ট রামু থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews