বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে খাদ্য অধিদপ্তরের কর্মচারীর বিরুদ্ধে ঘুষের অভিযোগ গাজীপুরে খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী আসাদ মিয়ার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ আশুলিয়া থানাধীন বাইপাইল চাড়ালপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।  বোমা তৈরিতে বিপত্তি, উড়ল ঘরের টিন ! অবশেষে আটক অণ্ডকোষ হারা মিজান চিকিৎসাধীন। সিরাজদিখানে ‘বোরহান-আনোয়ারা প্রবীণ নিবাস’ পরিদর্শনে ইউএনও রুম্পা ঘোষ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি পিস্তল-গুলিসহ আরসা সদস্য গ্রে প্তা র ছয় দফা দাবি আদায়ে লং মার্চ কক্সবাজার থেকে জামায়াতের নেতাকর্মীরা চট্টগ্রামের পথে সাভার মডেল থানাধীন বক্তারপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার হলদিয়ায় চেয়ারম্যান প্রার্থী লীনা পারভীনের উঠান বৈঠক উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি সত্যের পক্ষে কলমঃ- সাংবাদিকের বন্ধু সত্য, শত্রুর তালিকা দীর্ঘ

চাটমোহরে ভেজাল দুধ তৈরির অভিযোগে মিষ্টি ব্যবসায়ীকে জেল-জরিমানা

  • প্রকাশিত: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

চাটমোহরে ভেজাল দুধ তৈরির অভিযোগে মিষ্টি ব্যবসায়ীকে জেল-জরিমানা

মোঃ সুজন আহম্মেদ (পাবনা) ভাঙ্গুড়া প্রতিনিধি: পাবনার চাটমোহরে ভেজাল দুধ তৈরির অভিযোগে সুমন ঘোষ নামে এক মিষ্টি ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল ও জরিমানা করা হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) চাটমোহর পৌর এলাকার নতুন বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা. নাসের চৌধুরী।

স্থানীয় একটি গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সুমন ঘোষের মিষ্টির দোকান ও কারখানায় ভেজাল দুধ তৈরির বিভিন্ন উপকরণ পাওয়া যায় বলে জানা গেছে। অভিযোগ রয়েছে, তিনি দীর্ঘদিন ধরে নকল দুধ তৈরি করে বিভিন্ন প্রতিষ্ঠানে সরবরাহ করে আসছিলেন।

অভিযানকালে কারখানা থেকে কেমিক্যাল, জেলি, কস্টিক সোডা, ব্লেন্ডার, বিভিন্ন ধরনের তেল ও অন্যান্য উপকরণ জব্দ করা হয়। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে দুধ ও শিশু খাদ্যজাতীয় পণ্য তৈরির অভিযোগও পাওয়া যায়।

স্থানীয় স্যানিটারি ইন্সপেক্টর জানান, ভেজাল দুধ ও এসব উপকরণ ব্যবহার করে তৈরি খাদ্য মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। নিয়মিত এসব ভেজাল খাদ্য গ্রহণ করলে হৃদ্‌যন্ত্র, কিডনি, ফুসফুসসহ শরীরের বিভিন্ন অঙ্গ ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি রয়েছে।

অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালত প্রচলিত আইন অনুযায়ী সুমন ঘোষের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন এবং তাকে জেল ও জরিমানা করা হয়।

চাটমোহর উপজেলা প্রশাসন জানায়, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ভেজাল খাদ্য উৎপাদন ও বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মোবাইল নং ০১৭১২১৬২৭৬৭

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews