চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার লোহার দিঘীর পাড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল খাদে পড়ে গেছে।
আরমান হোসেন ফয়সাল
লোহাগাড়ার প্রতিনিধি
চট্টগ্রাম জেলা
চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে লোহাগাড়া উপজেলা লোহার দিঘীর পাড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল খাদে পড়ে গেছে।
শুক্রবার (২৮ আগস্ট) এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
দুর্ঘটনায় মোটরসাইকেলটির চালক সুস্থ আছে। বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
মহাসড়কে চলাচলের সময় সবাইকে সতর্ক ও সাবধানতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।
বিশেষ করে মোটরসাইকেল চালকদের নিয়ন্ত্রিত গতিতে এবং সতর্কতার সঙ্গে গাড়ি চালানোর অনুরোধ করা হচ্ছে।
সড়কে নিরাপদে চলুন, জীবন বাঁচান।