বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে খাদ্য অধিদপ্তরের কর্মচারীর বিরুদ্ধে ঘুষের অভিযোগ গাজীপুরে খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী আসাদ মিয়ার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ আশুলিয়া থানাধীন বাইপাইল চাড়ালপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।  বোমা তৈরিতে বিপত্তি, উড়ল ঘরের টিন ! অবশেষে আটক অণ্ডকোষ হারা মিজান চিকিৎসাধীন। সিরাজদিখানে ‘বোরহান-আনোয়ারা প্রবীণ নিবাস’ পরিদর্শনে ইউএনও রুম্পা ঘোষ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি পিস্তল-গুলিসহ আরসা সদস্য গ্রে প্তা র ছয় দফা দাবি আদায়ে লং মার্চ কক্সবাজার থেকে জামায়াতের নেতাকর্মীরা চট্টগ্রামের পথে সাভার মডেল থানাধীন বক্তারপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার হলদিয়ায় চেয়ারম্যান প্রার্থী লীনা পারভীনের উঠান বৈঠক উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি সত্যের পক্ষে কলমঃ- সাংবাদিকের বন্ধু সত্য, শত্রুর তালিকা দীর্ঘ

শান্তিগঞ্জে ঈদ-ই মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

  • প্রকাশিত: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

শান্তিগঞ্জে ঈদ-ই মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

দিলীপ কুমার দাশ, স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ

 

সুনামগঞ্জের শান্তিগঞ্জে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্মের ওপর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ১০টায় শান্তিগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিল্লোল চাকমা। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী আতাউর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলি উল্লাহ, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মাসুম আহমদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আতাউর রহমান, শিক্ষক আব্দুর রাজ্জাক, হাজী আক্রম আলী দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ইলিয়াস আহমদ, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির এবং আমরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা মামুনুর রশিদ।

এ সময় উপস্থিত ছিলেন হাজী আক্রম আলী দাখিল মাদ্রাসার সুপার রফিকুল ইসলাম, ফায়ার সার্ভিসের টিম লিডার আলমগীর হোসেন, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল হক, সদস্য দিলীপ কুমার দাশ ও আবিদ উদ্দিন, উপজেলা নাজির আবু বক্কর, থানার এএসআই হাবিবুর রহমান, কনস্টেবল সুজন আহমদসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মাদ্রাসা ও মসজিদের শিক্ষক, ইমাম ও মুয়াজ্জিনবৃন্দ।

আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews