বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী আসাদ মিয়ার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ আশুলিয়া থানাধীন বাইপাইল চাড়ালপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।  বোমা তৈরিতে বিপত্তি, উড়ল ঘরের টিন ! অবশেষে আটক অণ্ডকোষ হারা মিজান চিকিৎসাধীন। সিরাজদিখানে ‘বোরহান-আনোয়ারা প্রবীণ নিবাস’ পরিদর্শনে ইউএনও রুম্পা ঘোষ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি পিস্তল-গুলিসহ আরসা সদস্য গ্রে প্তা র ছয় দফা দাবি আদায়ে লং মার্চ কক্সবাজার থেকে জামায়াতের নেতাকর্মীরা চট্টগ্রামের পথে সাভার মডেল থানাধীন বক্তারপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার হলদিয়ায় চেয়ারম্যান প্রার্থী লীনা পারভীনের উঠান বৈঠক উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি সত্যের পক্ষে কলমঃ- সাংবাদিকের বন্ধু সত্য, শত্রুর তালিকা দীর্ঘ যাদবপুর ভুবন মোহন উচ্চ বিদ্যালয় ও কলেজ, অভিভাবক সমাবেশ

বাবার ভালোবাসা চোখে পানি না থাকলেও বুকটা কাঁদে

  • প্রকাশিত: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

তাহমিনা আক্তার 

ছোটবেলা থেকেই শুনে এসেছি মায়ের মমতার ঋণ কখনো শোধ করা যায় না। মায়ের ভালোবাসা নিয়ে আমরা অনেক কথা বলি, কিন্তু বাবার বুকের ভেতর লুকিয়ে থাকা মায়াটাকে কতটা বুঝি? আমার জীবনে ঘটে যাওয়া দুটি ঘটনা আমাকে বাবার ভালোবাসাকে নতুন করে চিনিয়েছে।

একজন বাবা তার আড়াই মাসের অনাগত সন্তানকে হারিয়েছেন। সন্তানটি পৃথিবীর আলো দেখার আগেই আল্লাহর কাছে চলে গেছে। অথচ সেই সন্তানকে হারিয়ে বাবাটি এমনভাবে ভেঙে পড়েছিলেন, যেন তার জীবনের সবটুকু স্বপ্নই হারিয়ে গেছে। একজন পুরুষকে এভাবে অঝোরে কাঁদতে, ভেতর থেকে ভেঙে যেতে—আমি জীবনে প্রথম দেখেছি।

অন্যদিকে, আরেকজন বাবা—যার সন্তান অনেক আকাঙ্ক্ষা ও ভালোবাসার মধ্য দিয়ে মায়ের গর্ভে এসেছিল, সেই সন্তান পৃথিবীতে আসার অপেক্ষায়। অথচ সেই বাবাই সন্তানটিকে পৃথিবীর আলো দেখাতে প্রস্তুত নন। একই সময়ে দেখা দুটি ঘটনা একদিকে সন্তান হারিয়ে একজন বাবার বুকফাটা কান্না, অন্যদিকে সন্তান পেয়েও তাকে গ্রহণ করতে না চাওয়া একজন বাবা।

সেদিন বুঝেছি, বাবারা পাথর নন। তারাও সন্তানের জন্য স্বপ্ন দেখেন, মায়ায় জড়িয়ে পড়েন, কাঁদেন, ভেঙে পড়েন। শুধু তাদের ভালোবাসার প্রকাশটা অনেক সময় নীরব থাকে। সন্তান জন্মের পর শুধু মা-বাবার হয় না; অনেক সময় জন্মের আগেই সে একজন বাবার হৃদয়ের সবচেয়ে প্রিয় মানুষ হয়ে যায়। হয়তো মায়ের মমতা আমরা বেশি দেখি, কিন্তু বাবার মমতাও কম নয় শুধু তার অনেকটাই চোখের আড়ালে, বুকের গভীরে লুকিয়ে থাকে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews