বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে খাদ্য অধিদপ্তরের কর্মচারীর বিরুদ্ধে ঘুষের অভিযোগ গাজীপুরে খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী আসাদ মিয়ার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ আশুলিয়া থানাধীন বাইপাইল চাড়ালপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।  বোমা তৈরিতে বিপত্তি, উড়ল ঘরের টিন ! অবশেষে আটক অণ্ডকোষ হারা মিজান চিকিৎসাধীন। সিরাজদিখানে ‘বোরহান-আনোয়ারা প্রবীণ নিবাস’ পরিদর্শনে ইউএনও রুম্পা ঘোষ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি পিস্তল-গুলিসহ আরসা সদস্য গ্রে প্তা র ছয় দফা দাবি আদায়ে লং মার্চ কক্সবাজার থেকে জামায়াতের নেতাকর্মীরা চট্টগ্রামের পথে সাভার মডেল থানাধীন বক্তারপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার হলদিয়ায় চেয়ারম্যান প্রার্থী লীনা পারভীনের উঠান বৈঠক উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি সত্যের পক্ষে কলমঃ- সাংবাদিকের বন্ধু সত্য, শত্রুর তালিকা দীর্ঘ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে ধামরাইয়ে এক বর্ণাঢ্য অনুষ্ঠান ও র‍্যালির আয়োজন করা হয়েছে।

  • প্রকাশিত: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে ধামরাইয়ে এক বর্ণাঢ্য অনুষ্ঠান ও র‍্যালির আয়োজন করা হয়েছে।

মোঃ উজ্জ্বল খান স্টাফ রিপোর্টার( ঢাকা)

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে ধামরাইয়ে এক বর্ণাঢ্য অনুষ্ঠান ও র‍্যালির আয়োজন করা হয়েছে। ‘ধামরাই আহলে বায়তে পাক পাঞ্জাতন সুন্নী সংগঠন’-এর উদ্যোগে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
​বুধবার (২৬ আগস্ট)১২ই রবিউল আউয়াল,সকাল ৯:০০ ঘটিকা থেকে এই কর্মসূচি শুরু হয়েছে। উক্ত অনুষ্ঠানে পবিত্র মিলাদ শরীফ, দোয়া মাহফিল, জশনে জুলুস ও বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়েছে।হযরত মীর সৈয়দ আলী আল হোসাইন তিরমিযি (রহঃ) ওরফে হযরত পাঁচপীর (রহঃ) মাজার শরীফ প্রাঙ্গণ, ধামরাই, ঢাকা।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)হিজরি ১২ রবিউল আউয়াল উপলক্ষে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে দিনটি পালন করছেন ধর্মপ্রাণ মুসলমানরা।মহানবী হজরত মুহাম্মদ (সা.) ছিলেন মহান আল্লাহর প্রেরিত সর্বশেষ নবী ও রাসুল। তাওহিদের বাণী নিয়ে পৃথিবীতে আগমন করে তিনি মানুষকে ইসলামের পথে আহ্বান জানান। পাশাপাশি শান্তি, মানবতা, ন্যায় ও ভ্রাতৃত্বের শিক্ষা ছড়িয়ে দেন। মহানবী (সা.) সেই সমাজে ন্যায় ও শান্তির বার্তা প্রতিষ্ঠা করেন।

​উক্ত পবিত্র অনুষ্ঠানে আশেকে রাসুল ও ধর্মপ্রাণ মুসলিম ভাইরা যথাসময়ে উপস্থিত হয়ে,পাঁচপীর (রহঃ) মাজার শরীফ প্রাঙ্গণ থেকে ধামরাই বাজার রোড় দিয়ে ঢাকা আরিচা মহাসড়ক, ঢুলিভিটা বাসস্ট্যান্ড হয়ে এই বর্ণাঢ্য র‍্যালি মাজার প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশেষ অতিথি ভারপ্রাপ্ত সভাপতি পৌর বিএনপি,আতিকুর রহমান (আতিক),ধামরাই আহলে বায়তে পাক পাঞ্জাতন সুন্নী সভাপতি মাও:ইব্রাহীম পীর সাহেব,সাধারণ সম্পাদক,মো:মিঠু,ধামরাই আহলে বায়তে পাক পাঞ্জাতন সুন্নী ধামরাই পৌর সভাপতি সরুজ বাঙালি, ধামরাই পৌর সাধারণ সম্পাদক জসিম উদ্দিন। সৌজন্য ছিলেন,ধামরাই আহলে বায়তে পাক পাঞ্জাতন সুন্নী সংগঠন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews