
গাইবান্ধায় রাস্তা বন্ধের পায়তারার প্রতিবাদে চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রামবাসির বিক্ষোভ ও ইউনিয়ন পরিষদ ঘেরাও
গাইবান্ধা প্রতিনিধিঃ
মো: মিজানুর রহমান বাবু
বল্লমঝাড় ফ্যাসিস্ট চেয়ারম্যান দীর্ঘদিনের রাস্তা চালুর মিথ্যা আশ্বাস,তালবাহানা ও স্বার্থন্বেষী মহলের রাস্তা বন্ধের পায়তারার প্রতিবাদে বিক্ষোভ ও ইউনিয়ন পরিষদ ঘেরাও কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৫ আগস্ট) বল্লমঝাড় ইউনিয়নের মধ্য কুমেদপুর গ্রামের বাসিন্দারা এই প্রতিবাদ করেন । এ সময় শতাধিক গ্রামবাসী বল্লমঝাড় ইউনিয়ন পরিষদ ঘেরাও করে।
পরে বল্লমঝাড় ইউনিয়ন পরিষদের সামনে মানববন্ধন করেন তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন,জাহিদুল ইসলাম, ফিরোজ মিয়া, আঙ্গুর সরকার,রেজাউল করিম,তোতা মিয়া
,লিমন সরকার
ফয়জারসহ ভুক্তভোগি পরিবারগুলো ও এলাবাসি।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামবাসী চায়ের দোকানদার শাজাহান মির্ধার কাছে চা না খাওয়ায় প্রায় এক বছর আগে রাস্তা বন্ধ করে দেয়। পরে প্রশাসনের হস্তক্ষেপে ইউপি চেয়ারম্যান জুলফিকার রহমানের মাধ্যমে চলাচলের ব্যবস্থা করা হয়। সেই শাহজাহান মিয়া আবার নতুন করে গ্রামবাসীর নামে মিথ্যা থানায় অভিযোগ দিয়ে হয়রানি ও রাস্তা দিয়ে চলাচল বন্ধের পাঁয়তারা করছেন। এদিকে বল্লমঝাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রায় দীর্ঘ এক বছর রাস্তারই চলাচলের পূর্ণাঙ্গভাবে ব্যবস্থা না করায় হবে ফুঁসে উঠেছেন গ্রামবাসী। তাদের একটাই দাবি রাস্তাটি ব্যবহারের উপযোগী করে সংস্কার করা হোক এবং গ্রামবাসীর নামে সকল মিথ্যা অভিযোগ প্রত্যাহার করা হোক।
মানববন্ধনে বক্তারা বলেন,চেয়ারম্যান প্রায় দীর্ঘ এক বছর থেকে রাস্তা দিয়ে পূর্ণাঙ্গভাবে চালু করার জন্য নানা রকম তালবাহানা করে। তবে এক বছরেও কোন ব্যবস্থা নেননি জান শুধু আশ্বাস। আর দিনের পর দিন হয়রানি করে আসছেন। আওয়ামী লীগের আমলেও সে মনগড়া মত কাজ করে গেছেন। এখনো সে সমাধান না করে তালবাহানা করে আসছে আমরা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি এটি যেন দ্রুত সমাধান হয়ে যায়।
তারা আরও বলেন চেয়ারম্যান ও ড্রাইভার মোকসেদুর রহমান ঠান্ডা মিলে ষড়যন্ত্র করে নতুন করে রাস্তার পাশে থাকা গাছ কাটার মিথ্যা অভিযোগ গ্রামবাসীর নামে থানায় করে
। তার সহযোগি চায়ের দোকানদার শাজাহান মিধা
এই ষড়যন্ত্রের সাথে জড়িত। তাদের আমরা শাস্তি এবং কোন রকম বাঁধা ছাড়াই আমাদের চলাচলের রাস্তা চাই।
এ বিষয়ে বল্লমঝাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলফিকার রহমান বলেন,বিষয়টি সমাধানের চেষ্টা করছি প্রায এক বছর থেকে।থানায় গ্রামবাসির নামে যে অভিযোগ করা হয়েছে সেটি ওসির সাথে কথা বলে সমাধান করব।খুব শীঘ্রই এই রাস্তার সমাধান হবে এবং মেরামত করা হবে এই রাস্তাটি।