রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নকলায় অপরাধ দমনে পুলিশের সঙ্গে স্থানীয়দের মতবিনিময় মিরসরাইয়ে ১৪ নং হাইতকান্দিতে নুরুল আমিন এমপি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত লৌহজংয়ের পদ্মায় মা ইলিশ রক্ষা অভিযান ৯ জেলে আটক ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ইতিহাসবিদ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন শান্তিগঞ্জের তৈয়বুর রহমান ইউনিয়ন পরিষদ নির্বাচন আসলে দেখি চেয়ারম্যান প্রার্থী হওয়াটা এখন একটা পুতুল খেলার মতো হয়ে গেছে চেয়ারম্যান প্রার্থী হবেন ? এগুলো জনসম্মুখে প্রকাশ করার মানসিকতা থাকলে আসেন, নয় তো দুরে থাকুন:—— সাভার মডেল থানাধীন পোড়াবাড়ি, বেদেপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। কালিয়াকৈরে কাজলি সিএনজি স্টেশনে অবৈধভাবে গ্যাস বিক্রির অভিযোগ, তদন্তের দাবি আজ বিজয়ার দশমী: হোসেনপুরে শ্রী শ্রী কুলেশ্বরী বাড়ির দেবালয়ের ভক্তরা,অশ্রুসিক্ত বিদায় জানাবেন মাকে। কালিয়াকৈরে তুরাগ নদীতে প্রতিমা বিসর্জন, হাজারো দর্শনার্থীর ভিড়

শান্তিগঞ্জে প্রাইভেটকারে ৪০ কেজি গাঁজা উদ্ধার, আটক ১

  • প্রকাশিত: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে

শান্তিগঞ্জে প্রাইভেটকারে ৪০ কেজি গাঁজা উদ্ধার, আটক ১

দিলীপ কুমার দাশ, স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ

 

সুনামগঞ্জের শান্তিগঞ্জে একটি প্রাইভেটকারে অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জাবেদ আহমদ (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

রোববার (২৩ আগস্ট) সকালে শান্তিগঞ্জ উপজেলার সদরপুর গ্রামে সিলেট-সুনামগঞ্জ সড়কের সদরপুর ভাঙা ব্রিজসংলগ্ন জামালের দোকানের সামনে সড়কে অভিযান চালিয়ে গাঁজাসহ তাকে আটক করা হয়।

আটক জাবেদ আহমদ উপজেলার জয়কলস ইউনিয়নের জামলাবাজ গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের আব্দুল কাদিরের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, একটি ছাই রঙের গেঞ্জির ভেতরে স্কচটেপ দিয়ে মোড়ানো চারটি প্যাকেট থেকে ৫ কেজি করে মোট ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া একটি কালো রঙের গেঞ্জির ভেতরে নীল পলিথিনে মোড়ানো ২০টি প্যাকেট থেকে ১ কেজি করে আরও ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। সব মিলিয়ে মোট ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

এ সময় গাঁজা পরিবহনে ব্যবহৃত কালো রঙের একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-১৩-০৬১৪), ইনফিনিক্স X6887 মডেলের একটি টাচ মোবাইল ফোনসহ অন্যান্য আলামত জব্দ করা হয়। জব্দ করা প্রাইভেটকারটির আনুমানিক মূল্য ১৪ লাখ টাকা।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শান্তিগঞ্জ থানায় মামলা করা হয়েছে। মামলাটি তদন্ত করবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যের অবৈধ পরিবহন ও পাচারের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews