নিজস্ব প্রতিবেদক:
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ড. আব্দুল মঈন খান এবং মাননীয় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার।
সাক্ষাৎকালে তারা পারস্পরিক শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এ সময় স্থানীয় সরকার ব্যবস্থাপনা ও সিটি কর্পোরেশনগুলোর বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হয়েছে বলে জানা গেছে।
এ সময় গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকারসহ দেশের অন্যান্য সিটি কর্পোরেশনের প্রশাসক ও মেয়রগণ উপস্থিত ছিলেন।
সৌজন্য সাক্ষাৎকালে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম আরও গতিশীল করা, নাগরিকসেবা নিশ্চিত করা এবং নগরবাসীর বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে মো. শওকত হোসেন সরকারের এ ধরনের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় ও অভিজ্ঞতা বিনিময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।