—ঃশিক্ষা জাতীর ভবিষ্যৎঃ—
ডিসি ফরিদা খানম
ধামরাইয়ে জিপিএ-৫ প্রাপ্ত-১৮৬ শিক্ষার্থীদের সংবর্ধনা।
মোহাম্মদ শফিকুল ইসলাম জেলা প্রতিনিধি ঢাকাঃ-জাতীয় সাপ্তাহিক এশিয়া বার্তা।
ঢাকার ধামরাইয়ে জিপিএ-৫ প্রাপ্ত ১৮৬ শিক্ষার্থীদের সংবর্ধনা, বৃক্ষরোপণ, শিক্ষা উপকরণ ও বিভিন্ন সহায়তা বিতরণ করেছেন।
আজ বৃহস্পতিবার-আগষ্ট ২০২৬ ঢাকা জেলা প্রশাসক (ডিসি),মিজ্ ফরিদা খানমের ধামরাই সফরের মধ্যদিয়ে আজ স্হানীয় পর্যায়ে শিক্ষা, ক্রীড়া ও আর্থ-সামাজিক উন্নয়নে এক বিশেষ কর্মযজ্ঞ পরিচালিত হয়েছে। দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে তিনি মেধাবী শিক্ষার্থী, অসহায় মানুষ, প্রতিবন্ধী ব্যক্তি এবং উদ্যোক্তাদের মাঝে সহায়তা ও সামগ্রী বিতরণ করেন।
সকাল থেকে শুরু হওয়া কর্মসূচির প্রথম অংশ-ধামরাই উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক ধামরাইয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও স্পোর্টস ক্লাবের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। একই সাথে তিনি সুবিধাবঞ্চিত শিশুদের পরিচালিত স্কুলের জন্য শিক্ষা ও খেলনা সামগ্রী বিতরণ করেন।
এদিন "হ্যালো ডিসি" এ্যাপের মাধ্যমে প্রাপ্ত আবেদনের প্রেক্ষিতে ১৫ জন দুস্ত ও অসহায় রোগীকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এছাড়া বিশেষ চাহিদা সম্পন্ন ১০ জন ব্যক্তিকে হুইল চেয়ার এবং ৪২ জন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর মাঝে স্কুল ড্রেস, ব্যাগ ও জুতা বিতরণ করেন তিনি। পরবর্তীতে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক মতবিনিময় সভায় জেলা প্রশাসক উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে শিক্ষার মানোন্নয়ন নিয়ে আলোচনা করেন। সভায়-২০২৬ সালের পরিক্ষার এ প্লাস প্রাপ্ত—১৮৬ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।
দুপুরের দিকে আব্দুস সোবহান মডেল স্কুলে ৭০০ শিক্ষার্থীর হাতে পরিবেশ রক্ষার অঙ্গীকার নিয়ে গাছের চারা তুলে দেন জেলা প্রশাসক। দিনের শেষ ভাগে কুল্লা ইউনিয়নের রূপনগরে বেদে পল্লীতে ৬৩টি অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।এ সময় পরিবার গুলোর মাঝে শুকনা খাবার, ডেওটিন,নগদ ৭২ হাজার টাকা (প্রতি পরিবার ৬ হাজার করে),১১৩ জনকে শাড়ী এবং ২০০ শিশুকে খেলনা সামগ্রী উপহার দেওয়া হয়।
দিনব্যাপী এই কার্যক্রম গুলোতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল-মামুন, ধামরাইয়ের সহকারী কমিশনার ভূমি মোঃ ফাহিম শাহরিয়ার, কুল্লা ইউনিয়নের প্রশাসক জোহরা খাতুন সহ জেলা ও স্হানীয় প্রশাসনের ঊধ্বর্তন কর্মকর্তা, জন প্রতিনিধি এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।
————————জেলা প্রশাসকের এই সফর ও মানবিক সহায়তা কার্যক্রমকে ধামরাইয়ের সাধারণ মানুষ ও শিক্ষক সমাজ অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছেন।
—ঃদিনব্যাপী কর্মসূচির সংক্ষিপ্ত চিত্রঃ—
"" শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ও মানবিক সহায়তায় আমরা সবসময় কাজ করে যাচ্ছি।
ধামরাইয়ের মানুষের পাশে থাকতে পেরে আমি আনন্দিত।
মিজ্ ফরিদা খানম
জেলা প্রশাসক ঢাকা"