বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে খাদ্য অধিদপ্তরের কর্মচারীর বিরুদ্ধে ঘুষের অভিযোগ গাজীপুরে খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী আসাদ মিয়ার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ আশুলিয়া থানাধীন বাইপাইল চাড়ালপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।  বোমা তৈরিতে বিপত্তি, উড়ল ঘরের টিন ! অবশেষে আটক অণ্ডকোষ হারা মিজান চিকিৎসাধীন। সিরাজদিখানে ‘বোরহান-আনোয়ারা প্রবীণ নিবাস’ পরিদর্শনে ইউএনও রুম্পা ঘোষ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি পিস্তল-গুলিসহ আরসা সদস্য গ্রে প্তা র ছয় দফা দাবি আদায়ে লং মার্চ কক্সবাজার থেকে জামায়াতের নেতাকর্মীরা চট্টগ্রামের পথে সাভার মডেল থানাধীন বক্তারপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার হলদিয়ায় চেয়ারম্যান প্রার্থী লীনা পারভীনের উঠান বৈঠক উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি সত্যের পক্ষে কলমঃ- সাংবাদিকের বন্ধু সত্য, শত্রুর তালিকা দীর্ঘ

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের লোহাগাড়ায় বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

  • প্রকাশিত: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের লোহাগাড়ায় বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

আরমান হোসেন ফয়সাল
লোহাগাড়ার প্রতিনিধি
চট্টগ্রাম জেলা

শুক্রবার (২১ আগস্ট) বিকেলে উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বটতলী মোটর স্টেশন থেকে র‍্যালিটি বের করা হয়। পরে র‍্যালিটি বটতলী এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

লোহাগাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম ও সাবেক সিনিয়র সহসভাপতি নাজিমের নেতৃত্বে র‍্যালিতে পদুয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হারুনর রশীদ রনি, চরম্বা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা দিদারুল আলম, লোহাগাড়া সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা রুবেলসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীরা অংশ নেন।

র‍্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, স্বেচ্ছাসেবক দল বিএনপির একটি গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন। দলের গৌরব, ঐতিহ্য ও সংগ্রামের ধারাবাহিকতা বজায় রেখে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অতীতের মতো ভবিষ্যতেও রাজপথে সক্রিয় থাকবে।

বক্তারা প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের স্মরণ করে আগামী দিনের আন্দোলন-সংগ্রামে আরও সুসংগঠিত ও ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews