বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে খাদ্য অধিদপ্তরের কর্মচারীর বিরুদ্ধে ঘুষের অভিযোগ গাজীপুরে খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী আসাদ মিয়ার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ আশুলিয়া থানাধীন বাইপাইল চাড়ালপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।  বোমা তৈরিতে বিপত্তি, উড়ল ঘরের টিন ! অবশেষে আটক অণ্ডকোষ হারা মিজান চিকিৎসাধীন। সিরাজদিখানে ‘বোরহান-আনোয়ারা প্রবীণ নিবাস’ পরিদর্শনে ইউএনও রুম্পা ঘোষ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি পিস্তল-গুলিসহ আরসা সদস্য গ্রে প্তা র ছয় দফা দাবি আদায়ে লং মার্চ কক্সবাজার থেকে জামায়াতের নেতাকর্মীরা চট্টগ্রামের পথে সাভার মডেল থানাধীন বক্তারপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার হলদিয়ায় চেয়ারম্যান প্রার্থী লীনা পারভীনের উঠান বৈঠক উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি সত্যের পক্ষে কলমঃ- সাংবাদিকের বন্ধু সত্য, শত্রুর তালিকা দীর্ঘ

শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা

দিলীপ কুমার দাশ, স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ

 

সুনামগঞ্জের শান্তিগঞ্জে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সভাকক্ষে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিল্লোল চাকমার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আহসান হাবিব, উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলি উল্লাহ, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা অসীম বরণ তালুকদার এবং উপজেলার বিসিআইসি ও বিএডিসির সার ডিলাররা।

সভায় সার সরবরাহে কৃত্রিম সংকট সৃষ্টি প্রতিরোধ, নতুন নীতিমালা অনুযায়ী ডিলার নিয়োগ ও সমন্বয়, খুচরা ডিলার বাতিল, বিক্রয় প্রতিনিধি নিয়োগসহ সার ও বীজের সুষ্ঠু সরবরাহ ও বাজার ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

এ সময় সার ডিলার মুজিবুর রহমান, ভজন গোস্বামী, জসিম উদ্দিন, তাজুল ইসলাম, মজিদুর রহমান, শফিকুল ইসলাম, হেলন মিয়া ও জাহাঙ্গীর আলমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews