সাভার মডেল থানাধীন বক্তারপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।
মোহাম্মদ উজ্জল খান স্টাফ রিপোর্টার (ঢাকা)
ডিবি (উত্তর), ঢাকা জেলা
তারিখ-১৯/০৮/২০২৬ খ্রি.
বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক পৃথক অভিযানে ২৫০ (দুইশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০৪ (চার) জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।
ঢাকা জেলা পুলিশের অভিভাবক জনাব শামীমা পারভিন পুলিশ সুপার, ঢাকা মহোদয়ের নির্দেশনায়, বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আব্দুল মুত্তালিব সংগীয় অফিসার ও ফোর্সসহ ১৮/০৮/২০২৬ খ্রি. তারিখ ১৭:৩০ ঘটিকায় সাভার মডেল থানাধীন বক্তারপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ১। মোঃ আব্দুল খালেক(৬৩), পিতা-মৃত লাল চাঁন ,মাতা-মৃত ফুলজান সাং-বক্তারপুর, থানা-সাভার মডেল, জেলা-ঢাকা ২। মোসাঃ মরজিনা বেগম (৫২), স্বামী-মোঃ আব্দুল খালেক, পিতা-মৃত রহিম মুন্সী, সাং- বক্তারপুর, থানা-সাভার মডেল, জেলা-ঢাকাদ্বয়কে ২০০ (দুইশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ (যাহার ওজন ২০ গ্রাম, মূল্য অনুমান ৬০,০০০/- (ষাট হাজার টাকা) গ্রেফতার করেন।
অপর একটি পৃথক অভিযানে এসআই (নিঃ) মোঃ শাহাদাৎ হোসেন সংগীয় অফিসার ও ফোর্সসহ ১৮/০৮/২০২৬ খ্রি. তারিখ রাত ২২:৩০ ঘটিকায় সাভার থানাধীন সাভার থানা বাস স্ট্যান্ড এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ৩। মোঃ রাকিব রায়হান (২৯), পিতা মোঃ নজরুল ইসলাম, মাতা- নুরজাহান বেগম, সাং-পাঁচ বনোগ্রাম, থানা-সাভার মডেল, জেলা-ঢাকা, ৪। মোঃ ফয়সাল আহম্মেদ (২৭), পিতা-মোঃ মোস্তফা, মাতা- মোছা হামিদা বেগম, সাং- হিরা নন্দীকুল্লা, থানা-ধামরাই, জেলা-ঢাকাদ্বয়কে ৫০ (পঁঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ (যাহার ওজন ০৫ গ্রাম, মূল্য অনুমান ১৫,০০০/-(পনের হাজার টাকা) গ্রেফতার করেন।
উল্লেখ্য যে, বর্ণিত ৪নং আসামী ফয়সাল আহম্মেদ (২৭) এর বিরুদ্ধে ১টি মাদক মামলা রয়েছে।
ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।