বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে খাদ্য অধিদপ্তরের কর্মচারীর বিরুদ্ধে ঘুষের অভিযোগ গাজীপুরে খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী আসাদ মিয়ার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ আশুলিয়া থানাধীন বাইপাইল চাড়ালপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।  বোমা তৈরিতে বিপত্তি, উড়ল ঘরের টিন ! অবশেষে আটক অণ্ডকোষ হারা মিজান চিকিৎসাধীন। সিরাজদিখানে ‘বোরহান-আনোয়ারা প্রবীণ নিবাস’ পরিদর্শনে ইউএনও রুম্পা ঘোষ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি পিস্তল-গুলিসহ আরসা সদস্য গ্রে প্তা র ছয় দফা দাবি আদায়ে লং মার্চ কক্সবাজার থেকে জামায়াতের নেতাকর্মীরা চট্টগ্রামের পথে সাভার মডেল থানাধীন বক্তারপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার হলদিয়ায় চেয়ারম্যান প্রার্থী লীনা পারভীনের উঠান বৈঠক উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি সত্যের পক্ষে কলমঃ- সাংবাদিকের বন্ধু সত্য, শত্রুর তালিকা দীর্ঘ

বিএনপিতে যোগ দিলেন সাবেক এনসিপি নেতা আসাদুল ইসলাম মুকুল ও অ্যাডভোকেট মীর মোঃ শাওন আহমেদ

  • প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

বিএনপিতে যোগ দিলেন সাবেক এনসিপি নেতা আসাদুল ইসলাম মুকুল ও অ্যাডভোকেট মীর মোঃ শাওন আহমেদ।

মোহাম্মদ শফিকুল ইসলাম জেলা প্রতিনিধি ঢাকা জাতীয় সাপ্তাহিক এশিয়া বার্তা।

১৮ আগষ্ট মঙ্গলবার ২০২৬ দেশ, গণতন্ত্র ও মানুষের কল্যাণে নতুন যাত্রার সূচনা উপলক্ষে সাবেক এনসিপি নেতা আসাদুল ইসলাম মুকুল এবং এডভোকেট মীর মোঃ শাওন আহমেদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপিতে যোগদান করেছেন।

মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে সাভারের ব্যাংক কলোনি এলাকায় অবস্থিত ডাঃ সালাউদ্দিন হলে এ উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে তাদের ফুল দিয়ে বরণ করে নেন। বক্তারা বলেন, আসাদুল ইসলাম মুকুল ও অ্যাডভোকেট মীর মোঃ শাওন আহমেদের মতো ত্যাগী ও জনপ্রিয় নেতাদের বিএনপিতে যোগদানের মাধ্যমে দল আরও শক্তিশালী হবে এবং দেশ ও মানুষের কল্যাণে কাজ করার নতুন গতি পাবে।

নব্য যোগদানকারী নেতারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে তারা বিএনপি’র পতাকা তলে সমবেত হয়েছেন। আগামী দিনে দলের সকল কর্মসূচিতে তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে সাভার উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছা সেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews