বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে খাদ্য অধিদপ্তরের কর্মচারীর বিরুদ্ধে ঘুষের অভিযোগ গাজীপুরে খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী আসাদ মিয়ার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ আশুলিয়া থানাধীন বাইপাইল চাড়ালপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।  বোমা তৈরিতে বিপত্তি, উড়ল ঘরের টিন ! অবশেষে আটক অণ্ডকোষ হারা মিজান চিকিৎসাধীন। সিরাজদিখানে ‘বোরহান-আনোয়ারা প্রবীণ নিবাস’ পরিদর্শনে ইউএনও রুম্পা ঘোষ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি পিস্তল-গুলিসহ আরসা সদস্য গ্রে প্তা র ছয় দফা দাবি আদায়ে লং মার্চ কক্সবাজার থেকে জামায়াতের নেতাকর্মীরা চট্টগ্রামের পথে সাভার মডেল থানাধীন বক্তারপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার হলদিয়ায় চেয়ারম্যান প্রার্থী লীনা পারভীনের উঠান বৈঠক উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি সত্যের পক্ষে কলমঃ- সাংবাদিকের বন্ধু সত্য, শত্রুর তালিকা দীর্ঘ

পহরচাঁদা ফাজিল মাদ্রাসার জমি দখলের প্রতিবাদ, মিছিল শেষে শিক্ষার্থীদের মারধরের অভিযোগ

  • প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

পহরচাঁদা ফাজিল মাদ্রাসার জমি দখলের প্রতিবাদ, মিছিল শেষে শিক্ষার্থীদের মারধরের অভিযোগ

মোহাম্মদ আরিফ
কক্সবাজার প্রতিনিধি

পহরচাঁদা ফাজিল মাদ্রাসার জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছেন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা। বুধবার (১৯ আগস্ট) মাদ্রাসা প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়।

মাদ্রাসা কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের অভিযোগ, স্থানীয় বসবাসরত কয়েকজন ব্যক্তি মাদ্রাসার জমি দখলের চেষ্টা করছেন। এর প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধন ও প্রতিবাদ মিছিল বের করেন।

অভিযোগ রয়েছে, কর্মসূচি শেষ হওয়ার পরপরই মাদ্রাসার কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে স্থানীয় কয়েকজনের মারধরের ঘটনা ঘটে। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। মাদ্রাসার জমি দখলের অভিযোগ এবং শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী সময়ে প্রতিবেদনে সংযুক্ত করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews