বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে খাদ্য অধিদপ্তরের কর্মচারীর বিরুদ্ধে ঘুষের অভিযোগ গাজীপুরে খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী আসাদ মিয়ার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ আশুলিয়া থানাধীন বাইপাইল চাড়ালপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।  বোমা তৈরিতে বিপত্তি, উড়ল ঘরের টিন ! অবশেষে আটক অণ্ডকোষ হারা মিজান চিকিৎসাধীন। সিরাজদিখানে ‘বোরহান-আনোয়ারা প্রবীণ নিবাস’ পরিদর্শনে ইউএনও রুম্পা ঘোষ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি পিস্তল-গুলিসহ আরসা সদস্য গ্রে প্তা র ছয় দফা দাবি আদায়ে লং মার্চ কক্সবাজার থেকে জামায়াতের নেতাকর্মীরা চট্টগ্রামের পথে সাভার মডেল থানাধীন বক্তারপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার হলদিয়ায় চেয়ারম্যান প্রার্থী লীনা পারভীনের উঠান বৈঠক উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি সত্যের পক্ষে কলমঃ- সাংবাদিকের বন্ধু সত্য, শত্রুর তালিকা দীর্ঘ

ধামরাইয়ে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

  • প্রকাশিত: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

ধামরাইয়ে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মোহাম্মদ শফিকুল ইসলাম জেলা প্রতিনিধি ঢাকা।

জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে ঢাকার ধামরাইয়ে উদ্বোধন অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১১টায় ধামরাই উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২০ আসনের সাংসদ সদস্য আলহাজ্ব মোঃ তমিজ উদ্দিন সাহেব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল মামুন।

জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে মৎস্য সম্পদের সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি, দেশীয় মাছের প্রজনন ও জীববৈচিত্র্য রক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি মৎস্য খাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও উদ্যোক্তাদের উৎসাহিত করতে পুরস্কার প্রদান করা হয়।

বক্তারা বলেন, বাংলাদেশের অর্থনীতি ও খাদ্যনিরাপত্তায় মৎস্য খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দেশের নদী—নালা, খাল—বিল,পুকুর ও জলাশয়কে যথাযথভাবে কাজে লাগিয়ে মাছের উৎপাদন আরও বাড়ানোর সুযোগ রয়েছে। তবে অতিরিক্ত ও অবৈধভাবে মাছ আহরণ, জলাশয় ভরাট এবং প্রজনন মৌসুমে মাছ ধরার কারণে দেশীয় মাছের বৈচিত্র্য হুমকির মুখে পড়তে পারে। তাই মৎস্য সম্পদ সংরক্ষণে সরকারি উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে মৎস্য চাষি, মৎস্যজীবি, স্হানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, বিভিন্ন শ্রেণী-পেশার মানুষসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দেশের মৎস্য সম্পদের উন্নয়ন, সংরক্ষণ ও টেকসই ব্যবহারে জনসচেতনতা তৈরির লক্ষ্যে প্রতিবছর জাতীয় পর্যায়ে মৎস্য সপ্তাহ / পক্ষ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
মৎস্য অধিদপ্তর ২০২৬ সালের জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে পৃথক কর্মসূচি ও প্রচার—উপকরণ প্রকাশ করেছে।

ধামরাইয়ের অনুষ্ঠানে বক্তৃরা মৎস্য সম্পদের সঠিক ব্যবস্থাপনা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে সবাইকে আরও দায়িত্বশীল হওয়ার আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews