রাজানগর ইউনিয়ন উলামা ঐক্য পরিষদের নতুন কমিটি গঠন
দিলীপ কুমার দাশ, স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ
সুনামগঞ্জের দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নে উলামায়ে কেরামের ঐক্য, দ্বীনি কার্যক্রম ও সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডকে আরও বেগবান করার লক্ষ্যে রাজানগর ইউনিয়ন উলামা ঐক্য পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল ৩টায় সংগঠনের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় উপস্থিত উলামায়ে কেরামের মতামত ও সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন মাওলানা ছবর আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক ফয়ছল আহমদ খোকন।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, উলামায়ে কেরামের পারস্পরিক ঐক্য ও সৌহার্দ্য সুদৃঢ় করার পাশাপাশি দ্বীনি শিক্ষা, নৈতিক মূল্যবোধ এবং সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডে সম্মিলিতভাবে ভূমিকা রাখা সময়ের গুরুত্বপূর্ণ দাবি। তারা রাজানগর ইউনিয়নের সর্বস্তরের মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
নবগঠিত কমিটির দায়িত্বশীলরা হলেন—
সভাপতি: মাওলানা সুফিয়ান আহমদ
সহ-সভাপতি: মাওলানা মাছুম আহমদ
সাধারণ সম্পাদক: জাকারিয়া মাহমুদ হানাফী
সহ-সাধারণ সম্পাদক: হাফিজ মুহিবুর রহমান
সাংগঠনিক সম্পাদক: ফয়ছল আহমদ খোকন
সহ-সাংগঠনিক সম্পাদক: মাওলানা হাফিজুর রহমান
অর্থ সম্পাদক: মাওলানা আজহারুল ইসলাম
সহ-অর্থ সম্পাদক: মাওলানা জুনাইদ আহমদ খান
প্রচার সম্পাদক: মাওলানা আব্দুল আলীম
সহ-প্রচার সম্পাদক: মাওলানা সাজিদুর রহমান সেবুল।
সভা শেষে নবগঠিত কমিটির দায়িত্বশীলরা রাজানগর ইউনিয়নে উলামায়ে কেরামের ঐক্য ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি দ্বীনি, মানবিক ও সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
নবগঠিত কমিটির মাধ্যমে রাজানগর ইউনিয়নে উলামায়ে কেরামের ঐক্য সুসংহত হবে এবং দ্বীনি ও সামাজিক কার্যক্রম আরও গতিশীল হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন সভায় উপস্থিত নেতৃবৃন্দ।