ঠাকুরগাঁওয়ে নিটল টাটা সার্ভিসিং সেন্টারে নিরাপত্তা কর্মীর লাশ উদ্ধার ।পুলিশের অভিযানে যুবক গ্রেফতার।
মোঃ ইসরাফিল আজাদ
ঠাকুরগাঁও প্রতিনিধি।
ঠাকুরগাঁও সদর উপজেলা জগন্নাথপুর পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন উপস্থিত নিটল টাটা শোরুমের ভিতর থেকে আব্দুর রহমান নামে একজনের মৃতদের উদ্ধার করেছে পুলিশ ,নিহত আব্দুর রহমান হাজিপাড়া এলাকার বাসিন্দা।
মঙ্গলবার (১১ আগস্ট) রাত ৮টায়, জগন্নাথপুর পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন অবস্থিত, টাটা শোরুমের অভ্যন্তরে আব্দুর রহমানকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে তার স্বজনরা।
স্থানীয় সূত্রে জানা যায় ,নিহত আব্দুর রহমান উক্ত টাটা শোরুম এর সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন ,
লাশ উদ্ধারের পর পুলিশের অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের জড়িত থাকার অভিযোগে জুয়েল (২৫) নামে এক যুবককে গ্রেফতার করে ঠাকুরগাঁও সদর থানা পুলিশ। গ্রেফতার কৃত আসামি জুয়েল রানা (২৫) ঠাকুরগাঁও ছেনুয়া পাড়া বউবাজার নামক স্থানের বাসিন্দা আব্দুল খালেক চা দোকানদার এর ছেলে,
(১৩ অক্টোবর )বুধবার দুপুর ২ টায় "ঠাকুরগাঁও জেলা পুলিশ" আয়োজনে প্রেস ব্রিফিংয়ে ঠাকুরগাঁও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খোদাদাদ হোসেন জানান, আসামি জুয়েল রানাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান লাঠি দিয়ে আঘাত করলে প্রচুর রক্ত ক্ষরণে তার মৃত্যু হয়। আরো জানায় তাকে মারার কারণ জিজ্ঞাসা করলে উত্তরে আসামি সোহেল রানা বলেন, চুরিতে বাধা দেওয়ার কারণে তাকে মারা হয়। এবং আসামিকে আরো জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া চলমান রয়েছে।