বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে খাদ্য অধিদপ্তরের কর্মচারীর বিরুদ্ধে ঘুষের অভিযোগ গাজীপুরে খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী আসাদ মিয়ার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ আশুলিয়া থানাধীন বাইপাইল চাড়ালপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।  বোমা তৈরিতে বিপত্তি, উড়ল ঘরের টিন ! অবশেষে আটক অণ্ডকোষ হারা মিজান চিকিৎসাধীন। সিরাজদিখানে ‘বোরহান-আনোয়ারা প্রবীণ নিবাস’ পরিদর্শনে ইউএনও রুম্পা ঘোষ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি পিস্তল-গুলিসহ আরসা সদস্য গ্রে প্তা র ছয় দফা দাবি আদায়ে লং মার্চ কক্সবাজার থেকে জামায়াতের নেতাকর্মীরা চট্টগ্রামের পথে সাভার মডেল থানাধীন বক্তারপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার হলদিয়ায় চেয়ারম্যান প্রার্থী লীনা পারভীনের উঠান বৈঠক উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি সত্যের পক্ষে কলমঃ- সাংবাদিকের বন্ধু সত্য, শত্রুর তালিকা দীর্ঘ

হোসেনপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা

  • প্রকাশিত: বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

হোসেনপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা

তপন চন্দ্র সরকার, জেলা প্রতিনিধি , কিশোরগঞ্জ,

 

কিশোরগঞ্জের হোসেনপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬। ৫ ই আগস্ট দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সোমবার (৫ আগস্ট) সকালে উপজেলা পরিষদ হল রুমে পবিত্র কুরআন ও ত্রিপিটক পাঠের মাধ্যমে দিবসটির কর্মসূচির সূচনা হয়। এতে হোসেনপুর কিশোরগঞ্জ ১ আসনের এমপি মোঃ মাজহারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার জনাব কাজী নাহিদ ইভা, হোসেনপুর থানার অফিসার্স ইনচার্জ ওসি জনাব মোঃ রাশেদুল ইসলাম ,উপজেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম মবিন ও প্রশাসনের অনান্য কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।এবং জুলাই যোদ্ধাদের ফুল দিয়ে বরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল অন্যায়-অবিচারের বিরুদ্ধে জনগণের ঐক্যবদ্ধ প্রতিবাদের প্রতীক। এ আন্দোলনে যারা শহিদ হয়েছেন, তাদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

তারা আরও বলেন, শহিদদের স্বপ্ন বাস্তবায়নে দেশকে একটি আত্মনির্ভরশীলতা ও গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান । নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধ ও গণঅভ্যুত্থানের চেতনায় উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
পরে শহিদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews