বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে খাদ্য অধিদপ্তরের কর্মচারীর বিরুদ্ধে ঘুষের অভিযোগ গাজীপুরে খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী আসাদ মিয়ার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ আশুলিয়া থানাধীন বাইপাইল চাড়ালপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।  বোমা তৈরিতে বিপত্তি, উড়ল ঘরের টিন ! অবশেষে আটক অণ্ডকোষ হারা মিজান চিকিৎসাধীন। সিরাজদিখানে ‘বোরহান-আনোয়ারা প্রবীণ নিবাস’ পরিদর্শনে ইউএনও রুম্পা ঘোষ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি পিস্তল-গুলিসহ আরসা সদস্য গ্রে প্তা র ছয় দফা দাবি আদায়ে লং মার্চ কক্সবাজার থেকে জামায়াতের নেতাকর্মীরা চট্টগ্রামের পথে সাভার মডেল থানাধীন বক্তারপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার হলদিয়ায় চেয়ারম্যান প্রার্থী লীনা পারভীনের উঠান বৈঠক উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি সত্যের পক্ষে কলমঃ- সাংবাদিকের বন্ধু সত্য, শত্রুর তালিকা দীর্ঘ

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল, ১৮ জেলেসহ ফিশিং বোট উদ্ধার করল বাংলাদেশ কোস্ট গার্ড

  • প্রকাশিত: বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল, ১৮ জেলেসহ ফিশিং বোট উদ্ধার করল বাংলাদেশ কোস্ট গার্ড
মোহাম্মদ রায়হান ইসলাম
উপজেলা প্রতিনিধি টেকনাফ

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ ১৮ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। সময়োপযোগী এই উদ্ধার অভিযানের ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
বুধবার (০৫ আগস্ট ২০২৬) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।তিনি জানান, দেশের সুবিশাল সমুদ্র উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সমুদ্রে মাছ আহরণে নিয়োজিত জেলেদের নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ কোস্ট গার্ড নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জেলে ও উপকূলীয় জনগণের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করাই বাহিনীর অন্যতম অঙ্গীকার।কোস্ট গার্ড সূত্রে জানা যায়, মঙ্গলবার (০৪ আগস্ট) সকাল ৬টার দিকে এফবি নিশান-২ নামের একটি ফিশিং বোট ১৮ জন জেলেকে নিয়ে মাছ আহরণ শেষে তীরে ফিরছিল। পথে সাঙ্গু গ্যাস ফিল্ড থেকে প্রায় ১০ নটিক্যাল মাইল দূরে গভীর সমুদ্রে বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়। ফলে বোটটি নিয়ন্ত্রণ হারিয়ে সমুদ্রে ভাসতে থাকে।দুপুর ১টার দিকে বোটে থাকা এক জেলে বিষয়টি মালিককে জানালে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে সহায়তা চান। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সমুদ্রে টহলরত বাংলাদেশ কোস্ট গার্ডের জাহাজ শ্যামল বাংলা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। পরে বিকল ফিশিং বোটসহ ১৮ জন জেলেকে নিরাপদে জীবিত উদ্ধার করা হয়।উদ্ধারের পর জেলেদের প্রাথমিক চিকিৎসা প্রদান এবং প্রয়োজনীয় খাবার সরবরাহ করা হয়। পরবর্তীতে ফিশিং বোটসহ তাদের নিরাপদে মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়।কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, সমুদ্রে বিপদগ্রস্ত জেলে ও নৌযান উদ্ধারে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে এ ধরনের জরুরি উদ্ধার অভিযান অব্যাহত রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews