
সাভার মডেল থানাধীন ভরারী দক্ষিণপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।
মোহাম্মদ উজ্জ্বল খান স্টাফ রিপোর্টার (ঢাকা)
ডিবি (উত্তর), ঢাকা জেলা
তারিখ-০৪/০৮/২০২৬ খ্রি.
বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক ৫০০ (পাঁচশত) পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ০৪(চার) বোতল ফেয়ারডিলসহ ০২ (দুই) জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।
ঢাকা জেলা পুলিশের অভিভাবক জনাব শামীমা পারভিন পুলিশ সুপার, ঢাকা মহোদয়ের নির্দেশনায়, বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলাম এর নেতৃত্বে এসআই(নিঃ) শেখ মফিজুর রহমান সংগীয় অফিসার ও ফোর্সসহ ০৪/০৮/২০২৬খ্রিঃ তারিখ রাত ০১:১০ ঘটিকায় সাভার মডেল থানাধীন ভরারী দক্ষিনপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ১। ফাতেমা বেগম (৪৫), স্বামী-তফিজ উদ্দিন, পিতা-মৃত আঃ রহমান, মাতা-তহুরা বেগম, ২। আসমা আক্তার (২৪), স্বামী-মাহফুজুর রহমান জনি, পিতা-মোঃ মাসুদ, মাতা-জান্নাত বেগম, উভয় সাং-ভরারী দক্ষিন পাড়া, থানা-সাভার মডেল, জেলা-ঢাকাদ্বয়’কে ৫০০ (পাঁচশত) পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট (যাহার ওজন ১৫০ গ্রাম, মূল্য অনুমান ৬০,০০০/- ষাট হাজার টাকা) ও ০৪(চার) বোতল ফেয়ারডিলসহ (যাহার ওজন ৪০০ এমএল, মূল্য অনুমান (১২,০০০/- বার হাজার টাকা) গ্রেফতার করেন এবং মাদক বিক্রির নগদ ৯০০০/- (নয় হাজার) টাকা উদ্ধার করেন।
ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।