বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে খাদ্য অধিদপ্তরের কর্মচারীর বিরুদ্ধে ঘুষের অভিযোগ গাজীপুরে খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী আসাদ মিয়ার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ আশুলিয়া থানাধীন বাইপাইল চাড়ালপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।  বোমা তৈরিতে বিপত্তি, উড়ল ঘরের টিন ! অবশেষে আটক অণ্ডকোষ হারা মিজান চিকিৎসাধীন। সিরাজদিখানে ‘বোরহান-আনোয়ারা প্রবীণ নিবাস’ পরিদর্শনে ইউএনও রুম্পা ঘোষ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি পিস্তল-গুলিসহ আরসা সদস্য গ্রে প্তা র ছয় দফা দাবি আদায়ে লং মার্চ কক্সবাজার থেকে জামায়াতের নেতাকর্মীরা চট্টগ্রামের পথে সাভার মডেল থানাধীন বক্তারপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার হলদিয়ায় চেয়ারম্যান প্রার্থী লীনা পারভীনের উঠান বৈঠক উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি সত্যের পক্ষে কলমঃ- সাংবাদিকের বন্ধু সত্য, শত্রুর তালিকা দীর্ঘ

বিএনপি ও তারেক রহমানকে নিয়ে নাসিরুদ্দিন পাটোয়ারীর বক্তব্যের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল।

  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

বিএনপি ও তারেক রহমানকে নিয়ে নাসিরুদ্দিন পাটোয়ারীর বক্তব্যের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল।

মোহাম্মদ শফিকুল ইসলাম জেলা প্রতিনিধি ঢাকা।

বিএনপি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে এনপিপির নেতা নাসিরুদ্দিন পাটোয়ারীর সাম্প্রতিক বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ধামরাই শাখা।

আজ ৪ই আগস্ট ধামরাই পৌরসভার থানা রোড-এ অনুষ্ঠিত এ কর্মসূচিতে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা অংশ নেন। বিক্ষোভ মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে ধামরাই উপজেলা চত্বরে মিলিত হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, নাসিরুদ্দিন পাটোয়ারীর বক্তব্য বিএনপি ও তারেক রহমানের প্রতি “আপত্তিকর, ভিত্তিহীন ও রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত”। তারা ওই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তা প্রত্যাহারের দাবি জানান।

বক্তারা আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও পরস্পরের প্রতি সম্মান বজায় রেখে বক্তব্য দেওয়া উচিৎ। তারা ভবিষ্যতে এ ধরনের বক্তব্য থেকে বিরত থাকার আহবান জানান এবং রাজনৈতিক অঙ্গনে সৌহার্দপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

বিক্ষোভ মিছিল চলাকালে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং বিএনপি ও তারেক রহমানের পক্ষে সমর্থন ব্যক্ত করেন। কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews